রোহিঙ্গা প্রত্যাবাসন:
মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-নেপিদো
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পাইলট প্রকল্পের আওতায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরাতে চায় বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই কাজ সমাধান করতে চায়। এ বিষয়ে মিয়ানমারের দিক থেকেও রয়েছে সম্মতি। সেই লক্ষ্যে আলোচনার জন্য এবার মিয়ানমারে মহাপরিচালক পর্যায়ে বৈঠক বসতে যাচ্ছে ঢাকা-নেপিদো।
আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (৪ সেপ্টেম্বর) মিয়ানমারে এ বৈঠক হতে যাচ্ছে। ঢাকা ও নেপিদোর কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চীনের মধ্যস্থতায় যেকোনো সময়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে রাজি মিয়ানমার। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় হিসাব কষেই প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা।
নেপিদোর একটি কূটনৈতিক সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর একটি প্রতিনিধি দল নিয়ে নেপিদোতে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহম্মদ মাইনুল কবির। আজ ৪ সেপ্টেম্বর প্রত্যাবাসন শুরুসহ রোহিঙ্গাদের যাচাই-বাছাই নিয়ে আলোচনা করতে দুই দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনের জন্য ৩ হাজারের বেশি রোহিঙ্গার তালিকা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে কত জনকে নেওয়া হবে সেটি মিয়ানমারের ওপর নির্ভর করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)