নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
মহান আল্লাহ পাক উনার আনুগত্যের মাধ্যমেই কুদরতি রিযিক পাওয়া যাবে-৪
, ১০ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
যারা হাক্বীক্বীভাবে মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল এবং ছবর করবে তাদেরকেই মহান আল্লাহ পাক তিনি কুদরতী রিযিক দান করবেন। এ প্রসঙ্গে একটি ঘটনা বর্ণিত রয়েছে- হযরত আবূ মুসা আশয়া’রী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবূ মালেক আশয়া’রী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা এবং আরো কয়েকজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অনেক দূর থেকে এক মাসের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতে আসেন। আসার সময় উনারা এক মাসের পাথেয় সাথে নিয়ে আসেন। যখন এক মাস পার হলো, উনারা যা কিছু সঙ্গে করে এনেছিলেন, সব শেষ হয়ে গেল। উনারা চিন্তা করলেন যে আরো কিছুদিন ছোহবত মুবারক ইখতিয়ার করা দরকার। এমতাবস্থায় উনাদের খাবারের ব্যবস্থা কিভাবে হবে এ বিষয়ে ফায়সালার জন্য উনারা নিজেদের একজনকে প্রতিনিধি হিসেবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পাঠালেন। প্রতিনিধি যখন আসলেন, তখন তিনি শুনলেন যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নছীহত মুবারকে একটি আয়াত শরীফ তিলাওয়াত করছেন,
وَمَا مِنْ دَابَّـةٍ فِـي الْأَرْضِ إِلَّا عَلَى اللّٰـهِ رِزْقُـهَا ﴿৬﴾ سورة الـهود
যমীনে যত প্রাণী রয়েছে সকলের রিযিকের মালিক একমাত্র মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ! [সূরা হুদ শরীফ: ৬]
এই আয়াত শরীফ পাঠ শুনে সেই প্রতিনিধি ছাহাবী তিনি ফিরে আসলেন। আসার পর উনাকে জিজ্ঞাসা করা হলো, খাবারের ফায়সালা হয়েছে কি? তিনি বললেন, হ্যাঁ, ফায়সালা হয়েছে। এখন আমাদেরকে ছবর করতে হবে। এ কথা শুনে উনারা অপেক্ষা করতে থাকলেন। দেখা গেল, দুপুরে কয়েকজন ব্যক্তি খুব উন্নত মানের খাবার নিয়ে আসছেন। এটা দেখে উনারা মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের শুকরিয়া আদায় করলেন। খাবার এত পর্যাপ্ত ছিল যে উনারা খাওয়া-দাওয়া করার পরও অনেক খাবার থেকে গেল। উনারা চিন্তা করলেন, আমাদের তো যথেষ্ট হয়েছে, অতিরিক্তগুলো আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে পাঠিয়ে দেই। যেহেতু পবিত্র মসজিদে নববী শরীফে অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আছেন, তিনি এগুলোর উত্তম ব্যবস্থা করবেন। এরপর উনারা একজন প্রতিনিধিকে খাবার সহ পাঠিয়ে দিলেন। প্রতিনিধি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি যে খাবারগুলো আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা সেখান থেকে তৃপ্তি সহকারে খেয়েছি। আর অতিরিক্তগুলো নিয়ে এসেছি, আপনি দয়া করে এগুলোর ফায়সালা করুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো সব জানেন। তখন তিনি বললেন, এগুলো আমি পাঠাইনি। আপনারা যেহেতু মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল করেছেন, ছবর করেছেন এজন্য মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে কুদরতী রিযিক দান করেছেন। সুবহানাল্লাহ! ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৮)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পুরুষ ও মহিলার নামাযের পার্থক্য
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (১)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাকদাতা ও তালাকপ্রার্থিনী উভয়ের জন্য রয়েছে অসন্তুষ্টি (৪)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৭)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












