মহান আল্লাহ পাক উনার আনুগত্যের মাধ্যমেই কুদরতি রিযিক পাওয়া যাবে-২
عَنْ أَبـِـي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الرِّزْقَ لَيَطْـلُبُ الْعَـبْدَ كَمَا يَطْـلُبُهٗ أَجَلُهٗ. (رواه أبو نعيم في الـحلية)
হযরত আবূ দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই রিযিক বান্দাকে এমনভাবে তালাশ করে যেভাবে মৃত্যু মানুষকে তালাশ করে।
আর বান্দার জন্য যে রিযিক নির্ধারিত আছে তা যেহেতু মহান আল্লাহ পাক তিনিই দান করেন তাই বান্দার উচিত মহান আল্লাহ পাক উনার আনুগত্য করে সেই রিযিক ভোগ করে শোকরগুজারী করা। এজন্য মহান আল্লাহ পাক তিনি সূরা আনকাবুত শরীফে ইরশাদ মুবারক করেন,
إِنَّ الَّذِيْنَ تَـعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰـهِ لَا يَـمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْـتَـغُـوْا عِنْدَ اللّٰـهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُـرُوْا لَهٗ ۖ إِلَيْهِ تُـرْجَعُوْنَ ﴿১৭﴾ سورة العنكبوت
নিশ্চয়ই তোমরা মহান আল্লাহ পাক উনার পরিবর্তে যাদের ইবাদত বা আনুগত্য করো, তারা তোমাদেরকে রিযিক দিতে সক্ষম নয়। তোমরা মহান আল্লাহ পাক উনার নিকট রিযিক তালাশ করো, উনার ইবাদত করো এবং উনার শুকরিয়া জ্ঞাপন করো। উনার নিকটই তোমরা প্রত্যাবর্তন করবে। [সূরা আনকাবুত শরীফ: ১৭]
পবিত্র হাদীছে কুদসী শরীফে এসেছে,
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارِ رَضِىَ اللّٰهُ تَــعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ يَــقُوْلُ رَبُّكُمْ يَا اِبْنِ اٰدَمَ تَــفَرَّغْ لِعِـبَادَتِــىْ اَمْلَأُ قَـلْبَكَ غِنًى وَاَمْلَأُ يَدَكَ رِزْقًا يَا اِبْنَ آدَمَ لَا تَـبَاعَدْ مِنِّـىْ فَأَمْلَأُ قَـلْبَكَ فَـقْرًا وَ اَمْلَاُ يَدَكَ شُغْلًا.
হযরত মা’ক্বিল ইবনে ইয়াসার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের রব তিনি বলেন, হে আদম সন্তান! তুমি আমার ইবাদতের জন্য অবসর হও, তাহলে আমি তোমার অন্তরকে বেনিয়াজ করে দিব (কারো কোনো মুখাপেক্ষী হতে হবে না) আর তোমার হাতকে রিযিকে পরিপূর্ণ করে দিব। হে আদম সন্তান! তুমি আমার ইবাদত বা আনুগত্য করা থেকে দূরে সরে যেওনা, তাহলে আমি তোমার অন্তরকে অভাবগ্রস্ত করে দিব (অন্তর সবসময় হয়রান-পেরেশানীর মধ্যে থাকবে) এবং তোমার হাতকে ব্যতিব্যস্ত করে দিব।
[মুস্তাদরিকে হাকীম, আত তারগীব ওয়াত তারবীহ ৪/৫৫]
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।