মসজিদের নামে টাকা তুলে আত্মসাৎ বিএডিসি কর্মকর্তার
জামালপুরে বিএডিসি সেচ কমপ্লেক্স জামে মসজিদের নামে ঠিকাদারদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিএডিসির নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) কার্যালয়ের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুলাহ বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসাহাক আলী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।
মসজিদের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে বিএডিসির নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) কায়সার আহমেদ মুন্সী বলেন, এ ঘটনা আমি এখানে যোগদানের আগে ঘটেছে।
সহকারী প্রকৌশলী (সওকা) আকরামুজ্জামান বলেন, মসজিদ কমিটির মাধ্যমে জানতে পারি, ২০১৯ সাল থেকে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুলাহর কাছে দুই লাখ টাকা আছে। এর পরিপেক্ষিতে আমি নির্বাহী প্রকৌশলীকে জানালে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে বিএডিসি জামালপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) কায়সার আহমেদ মুন্সী বলেন, বিষয়গুলো আমি আসার আগে ঘটেছে। আমি শুনেছি। অফিসে এসব হয়েছে।
মসজিদের এক লাখ ২০ হাজার টাকা নিজের কাছে থাকার বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) কার্যালয়ের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুলাহ। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ওই টাকা মসজিদের কোষাগারে ফেরত দেবেন বলে জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।