মশার উৎপাত কমাতে পকেট খালি হচ্ছে জনগণের
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ আশির, ১৩৯১ শামসী সন , ১৮ মার্চ, ২০২৪ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে আতঙ্কে স্প্রে, ইলেক্ট্রিক ব্যাট, কিংবা মশার কয়েল কিনতে খালি হচ্ছে ভোক্তার পকেট। মানভেদে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে এর একেকটি পণ্যের জন্য।
বাজার ঘুরে দেখা গেছে, গরমের শুরুতে মশার উৎপাতে বেড়েছে মশারি ও কয়েলসহ বিভিন্ন সামগ্রীর চাহিদা। এই বাড়তি চাহিদাকে পুঁজি করে সুযোগ নিচ্ছে বিক্রেতারা।
বাংলাদেশে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় ২০০০ সালে। এরপর প্রতি বছরই মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে, যার সর্বোচ্চ সংখ্যা ছিল ২০২৩ সালে। ওই বছর তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। মারা যান ১ হাজার ৬৯৭ জন, যা গত ২২ বছরের মোট সংখ্যারও দ্বিগুণ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই বাড়ছে তাপমাত্রা, যার সঙ্গে বাড়ছে মশার প্রকোপ। ফলে মশা প্রতিরোধক পণ্যের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ।
কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরেই আমাদের গবেষণার মাধ্যমে পূর্বাভাস দিয়ে বলেছিলাম, মার্চ মাসে কিউলেক্স মশা চরম অবস্থায় পৌঁছাবে। আর এ বছর দেশের কিছু কিছু জেলায় অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি হবে।
এদিকে, বাড়তি চাহিদায় বেড়ে গেছে মশা প্রতিরোধক বিভিন্ন পণ্যের দাম। এক বছরের ব্যবধানে প্রকারভেদে কয়েলের দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা। আর আমদানি নির্ভর পণ্য স্প্রে ও ব্যাটের দাম বেড়েছে ১০ থেকে ২০ শতাংশ; মশারির বাজারও চড়া।
বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় মশা প্রতিরোধক পণ্যের দাম বেড়েছে। তবে বিক্রিও ভালোই হচ্ছে। সময়ের ব্যবধানে অতি প্রয়োজনীয় হয়ে উঠা মশা নিরোধক পণ্যের পেছনে প্রতি মাসেই আলাদা বরাদ্দ রাখতে হচ্ছে ভোক্তাদের। এতে নতুন করে চাপ যোগ হয়ে ভোক্তার পকেট খালি হওয়ার অবস্থা!
মশা থেকে বাঁচতে ব্যক্তিগত খরচের খরচ কমাতে সরকারিভাবে মশা নিধনের কার্যকর উদ্যোগের দাবি জনসাধারণের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাত থাকতে আরেকটি জামাতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না -রাশেদ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের টোকেন, ভোগান্তিতে গ্রাহক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)