মরা মুরগি হোটেল-রেস্তোরায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা করে থানায় সোপর্দ
, ১১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঢাকার কারওয়ান বাজারে মরা মুরগি জবাই করে সংরক্ষণ করা হয়েছিল আল্লাহর দান চিকেন হাউজ নামে একটি দোকানের ফ্রিজে। সেগুলো কম দামে সরবরাহ করা হতো রেস্তেরাঁয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ করে মালিক সুমনকে তেজগাঁও থানায় তুলে দেওয়া হয়। একটি মামলাও দায়ের করা হয়েছে।
গতকাল জুমুয়াবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারক কার্যক্রমে ওই দোকানে অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই তদারক কার্যক্রম পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
এসময় কিচেন মার্কেটে অবস্থিত ওই দোকানের ভেতরে একটি ফ্রিজে প্রায় ১৫০ কেজি মুরগির গোশথ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রতিষ্ঠানের একজন কর্মচারী জানান, রাতে মুরগি ক্রয়-বিক্রয়ের সময় অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির মুরগি প্রসেস করে এখানে রাখা হয়েছে। এগুলো দিনের বেলায় বিভিন্ন রেস্টুরেন্টে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করা হয়।
এরপর জিজ্ঞাসাবাদে আরেক কর্মচারী জানান, ফ্রিজের মুরগিগুলো তারা নিজেরা ভাগ করে বাসায় খাওয়ার জন্য নিয়ে যান। দুজনের ভিন্ন তথ্যের পরে জেরার এক পর্যায়ে কর্মচারীরা মরা মুরগি ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে বলে স্বীকারোক্তি দেন।
এসময় তারা হাতজোড় করে দেশবাসীর কাছে এরকম অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য অপরাধ থেকে নিজেকে বিরত রাখবেন মর্মে অঙ্গীকার করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)