মরক্কোয় যেভাবে পালিত হয় রমজান
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৯ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আফ্রিকার সবচেয়ে পশ্চিমের দেশ মরক্কো। মরক্কোতে ইফতারকে বলে ফতুর। কামানের শব্দে সেখানে ফতুর শুরু হয়। নানা আচার-অনুষ্ঠান দিয়ে রমজানকে তারা স্বাগত জানায়। মরক্কোবাসী রমজানকে স্বাগত জানাতে এক মাস আগে প্রস্তুতি নেন।
শাবান মাস থেকে মসজিদ ও বাড়িঘর তারা পরিষ্কার করেন। সংযোজন করেন নতুন আসবাব। আর নিজেদের জন্য কেনেন মরক্কোর ঐতিহ্যবাহী পোশাক। কমবেশি সবাই এই পোশাক পরে মসজিদে তারাবিহ আদায় করতে ও ঈদের নামাজ পড়তে যান।
ইফতার আয়োজনে মরক্কোবাসীর প্রথম পছন্দ হারিরা স্যুপ। হারিরা স্যুপ প্রস্তুত করা হয় টমেটো, ছোলা, মসুরের ডাল ও গোশতের ছোট ছোট টুকরা দিয়ে। চেবাকিয়া হালুয়া ইফতারের অন্যতম খাবার। চেবাকিয়া হালুয়া মরক্কোর ঐতিহ্যবাহী হালুয়া। এটি তৈরি করতে ব্যবহার করা হয় আটা, ময়দা, তিল, ঘি, মধু ও বিভিন্ন ফুলের রস। এ ছাড়া ইফতারের টেবিলে থাকে শাবাকিয়া পিঠা, সেদ্ধ ডিম, মিষ্টি, পাস্তা, ভাজা মাছ ও বিভিন্ন প্যানকেক।
তারাবিহর পরে বাড়ির সবাই মিলে চা, কফি, দুধ, শরবত ইত্যাদি পান করেন।
মরক্কোতে শিশুদের রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করা হয়। একে তাদের ভাষায় ‘তাখইয়াতুন নাহার’ বলে। রোজা রাখার জন্য শিশুদের ঐতিহ্যবাহী পোশাকও পরানো হয়, যাতে তারা বুঝতে পারে রোজা আসছে। যেসব বাচ্চারা রোজা রাখে, তাদের পরিবার তাদের পুরস্কৃতও করে থাকে।
২৭ রমজান রাতে লাইলাতুল কদর পাওয়ার আশায় অনুষ্ঠান করে থাকেন মরক্কোবাসী। নারীরা কিসকিস নামের একজাতীয় মিষ্টান্ন তৈরি করে মুসল্লিদের জন্য মসজিদে পাঠান। রাতের জন্য তারা তাঁদের ঘরবাড়ি সাজিয়ে তোলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)