মন্দায় লোকসানে যুক্তরাজ্যের রেস্টুরেন্ট খাত
করোনা গযব পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে মূল্যস্ফীতি। এর কারণে ভোক্তা পর্যায়ে ব্যয় উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে এবং বিভিন্ন খাতের প্রবৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়তে শুরু করে। যার অংশ হিসেবে যুক্তরাজ্যের রেস্টুরেন্ট খাতও লোকসানের মধ্যে রয়েছে। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যে ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্টের কার্যক্রম পরিচালনা করে থাকে স্টুয়ার্ট ডিভাইন। সে জানায়, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে কভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধ উঠিয়ে নেয় দেশটির সরকার। এরপর গ্রাহকরা পুনরায় ফিরে আসতে শুরু করে। যার পরিপ্রেক্ষিতে এ রেস্টুরেন্ট চেইন কোনো রকমে কঠিন সময় পার করে এসেছে।
কিন্তু কোভিড পরবর্তী সময়ে ব্যবসায়িক কার্যক্রম পুনরুদ্ধার হওয়ার আগেই নতুন সমস্যা হয়ে দাঁড়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মূল্যস্ফীতির হার বাড়তে থাকে। এটি সাধারণ অধিবাসীদের জীবনযাপন ব্যয় বাড়িয়ে দিয়েছে।
ডিভাইন বলেছে, ‘বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। প্রতিদিন কাজে আসতে হচ্ছে মূলত টিকে থাকা ও চাকরি বাঁচানোর জন্য।’
যুক্তরাজ্যের ৪০ শতাংশের বেশি রেস্টুরেন্টের মালিক একই ধরনের সংগ্রামের কথা জানিয়েছে। পরিষেবাসংক্রান্ত সংস্থা ইউকেহসপিটালিটির তথ্যানুযায়ী, কভিড-১৯ গযব-পরবর্তী সময়ে মূল্যস্ফীতির প্রভাবে এ খাতসংশ্লিষ্টরা ব্রেক ইভেন পয়েন্টের নিচে কার্যক্রম পরিচালনা করছে।
সংস্থাটির পরিসংখ্যান অনুসারে, কভিড-১৯ গযব থেকে শুরু করে এর পরবর্তী সময় পর্যন্ত রেস্টুরেন্ট খাতে ৩০ শতাংশের বেশি ব্যবসা বন্ধ হয়ে গেছে। ২০২৩ সালেই শুধু ১ হাজার ১৬৯ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। গড় হিসাবে প্রতিদিন বন্ধ হয়ে যাওয়ার রেস্টুরেন্টের সংখ্যা তিন। ইউকেহসপিটালিটির প্রধান নির্বাহী কেট নিকোলস জানায়, রেস্টুরেন্ট খাতে বর্তমানে যে আয় হচ্ছে, সেটি সামগ্রিক ব্যয় পরিচালনার জন্য যথেষ্ট নয়।
বৈশ্বিক পর্যায়ে ১২ মাসে জ্বালানি পণ্যের দাম সর্বনিম্নে নেমে এলেও রেস্টুরেন্টগুলোকে এখন খাদ্যদ্রব্যের উচ্চমূল্যের ক্ষতি বয়ে বেড়াতে হচ্ছে। এছাড়া এ খাতে কর্মী সংকটও বিরূপ প্রভাব ফেলছে। এদিক থেকে মিড মার্কেট বা মধ্যম অবস্থানে থাকা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় অডিট সংস্থা আরএসএম ইউকের লেইজার অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রধান পল নিউম্যান।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।