মন্দার কবলে বিশ্বের কয়েকটি বৃহৎ অর্থনীতি
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বিশ্বজুড়ে করোনা গযবের সময় থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি শুরু হয়েছে। এরই প্রভাব পড়েছে বিশ্বের কয়েকটি তথাকথিত বড় অথর্নীতির দেশে। চীনের জিডিপি প্রবৃদ্ধি কমে সংকুচিত হচ্ছে। আর জাপান ও যুক্তরাজ্যের অর্থনীতি টানা দ্বিতীয় প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। খবর এপি।
বিশ্লেষকরা জানিয়েছে, কোনো দেশের জিডিপি প্রবৃদ্ধি টানা দুই প্রান্তিকে নেতিবাচক হলে সাধারণত তা মন্দা হিসেবে বিবেচিত হয়। ঠিক এমনটাই ঘটেছে জাপান ও যুক্তরাজ্যের অর্থনীতিতে। সম্প্রতি উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ দুটির অর্থনীতি ২০২৩ সালের শেষ তিন মাসে দুর্বল হয়েছে, যা টানা দ্বিতীয় প্রান্তিকে সংঘটিত সম্ভাব্য মন্দার সঙ্গে মিলে যাচ্ছে।
যুক্তরাজ্যে ভোক্তা ব্যয় কমেছে। দেশটিতে ঋণপ্রতি দুই থেকে পাঁচ বছরে পুনঃতফসিল করতে হয়। ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) মূল্যস্ফীতি মোকাবেলায় সুদহার বাড়ানোয় মর্টগেজের খরচ বেড়েছে।
অন্যদিকে জাপানে বার্ধক্য একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে দেশটির জনসংখ্যা সংকুচিত হয়েছে। বিদেশী শ্রমের জন্য দেশটি উম্মুক্ত নয়। ক্রমহ্রাসমান জনসংখ্যা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি শক্তিশালী পিছুটান হিসেবে কাজ করছে।
ইউরোপে ভোক্তাদের মনোভাব দুর্বল হয়েছে। বিশেষ করে ইউক্রেনে যুদ্ধের পর থেকে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে।
এমনকি যুক্তরাষ্ট্রের চেয়ে দ্রুত গতিতে প্রবৃদ্ধি অর্জন করা চীনও সম্প্রতি প্রবল চাপের মধ্যে রয়েছে। মন্থর অর্থনৈতিক পূনরুদ্ধার ও প্রপার্টি খাতে দুর্বলতার কারণে সম্প্রতি দেশটির শেয়ারবাজার খারাপ পরিস্থিতিতে পড়েছে। এছাড়া স্থানীয় সরকারের ঋণ দেশটির সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্লেষকরা মার্কিন অর্থনীতির ক্ষেত্রে মন্দার কবলে পড়ার ঝুঁকি এখনই উড়িয়ে দিচ্ছে না। তাদের আশঙ্কা, মূল্যস্ফীতি আবার ত্বরান্বিত হতে পারে। এছাড়া সরকারের বিপুল ঋণ নিয়ে উদ্বেগ রয়ে গেছে, যা আর্থিক বাজারকে বিপর্যস্ত করে দিতে পারে।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মর্গ্যান স্ট্যানলির সাম্প্রতিক জরিপ অনুসারে, ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি উপার্জনকারী ছাড়া মূল্যস্ফীতির সঙ্গে মোকাবেলা করা যুক্তরাষ্ট্রে কঠিন হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












