মধ্যরাতে ছাত্রলীগ সন্দেহে তুলে নিয়ে চবিতে ছাত্রদল কর্মীকে মারধর
ছাত্রলীগ সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মুখ বেঁধে তুলে নিয়ে নির্জন এলাকায় মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী।
গত জুমুয়াবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এই ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থী নুরুল করিম সাদ চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুর্বৃত্তদের হাত থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
এদিকে আহত শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মী বলে দাবি করছেন দলটির নেতারা কর্মিরা। এ নিয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।