ভয়ে মামলা করতে চাইছেন না ভুক্তভোগীরা
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশে বিটকয়েন নিষিদ্ধ হওয়ায় এমটিএফইতে (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ) প্রতারণার শিকার ভুক্তভোগীরা মামলা করতে ভয় পাচ্ছেন। বিটকয়েন নিষিদ্ধ হওয়ার বিষয়টি জেনেও কেন তারা বিনিয়োগ করেছেন- আইনশৃঙ্খলা বাহিনীর এমন জেরার ভয়ে মামলা থেকে বিরত থাকছেন অনেক ভুক্তভোগী। তবে অনেকেই সিআইডিতে ও ঢাকাসহ ঢাকার বাইরের থানাগুলোতে অভিযোগ করছেন। কেউ লিখিত অভিযোগ দিচ্ছেন, কেউ আবার মৌখিকভাবে পুলিশকে জানাচ্ছেন। তবে এখন পর্যন্ত এমটিএফই’র কোনো সিইও’কে (প্রধান নির্বাহী) গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বরং ঢাকাসহ কয়েকটি স্থানে একাধিক সিইও’কে গ্রেপ্তার করার পরও ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভুক্তভোগীদের এই ক্ষেত্রে মামলা করার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, যারা মামলা করবেন তাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। কারও বিরুদ্ধে পুলিশ আইনগত মামলা নেয়ার প্রথম ধাপ হচ্ছে- থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ।
অথচ এমএফটিইতে প্রতারণার শিকার হওয়ার এমন এক শতাংশ মামলাও হয়নি ঢাকা বা ঢাকার বাইরের জেলাগুলোতে। গত ১৬ই আগস্ট এমএফটিই’র অ্যাপ বন্ধ হওয়ার পর ২৮শে আগস্ট ঢাকার খিলগাঁও থানায় সর্বপ্রথম একটি মামলা দায়ের হয়েছে।
মামলাটি করেছেন চাকরি থেকে অবসরপ্রাপ্ত এক ব্যক্তি। তিনি মামলায় সুনির্দিষ্ট আসামির সংখ্যা উল্লেখ করেছেন। যাদের ধরতে পুলিশের পাশাপাশি র্যাব ও সিআইডি অভিযান চালাচ্ছে। যে সব সিইও এমএফটিই’র অ্যাপসে টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছে তাদের আইনের আওতায় আনতেও আছে শঙ্কা। কারণ কেউ তাদের বিরুদ্ধে মামলা না করলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। এ বিষয়ে সিআইডি’র সাইবার বিভাগের এসপি (অপারেশন অ্যান্ড ইনটেলিজেন্স) রেজাউল মাসুদ জানান, বিটকয়েনের লেনদেন বাংলাদেশে নিষিদ্ধ। তবে যারা এমএফটিতে প্রতারণার শিকার হয়েছেন তাদের আমরা বলবো যে, তারা যেন থানায় মামলা করেন। মামলা করলে তারা আইনি প্রতিকার পাবেন। তিনি আরও জানান, প্রতারণার শিকার কোনো ভুক্তভোগীর হয়রানি হওয়ার কোনো আশঙ্কা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)