ভয়াবহ মন্দায় পড়তে যাচ্ছে আমেরিকার অর্থনীতি
আমেরিকার আকাশে দেখা দিয়েছে মন্দার কালো মেঘ। দেশের অভ্যন্তরীণ বেশ কিছু সমস্যা আর্থিক বিশেষজ্ঞদের চিন্তায় রেখেছে। একের পর এক অভ্যন্তরীণ জট মাথা চাড়া দিয়ে উঠছে আমেরিকায়। সরকার অর্থনীতি সামলাতে হোঁচট খাচ্ছে। আপাতত পাঁচটি সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে আমেরিকায়। যা দেশের অর্থনীতিকে ধীরে ধীরে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকায় সরকারের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ধর্মঘট। দেশের গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছে। ক্রমে ধর্মঘটের পরিধি বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার অটোমোবাইল ওয়ার্কার্স ইউনিয়ন ধর্মঘটে নেমেছে। একাধিক নামী গাড়ি সংস্থার কর্মীবৃন্দ সেই ধর্মঘটে যোগ দিচ্ছে। দাবি মূলত বেতন বৃদ্ধি এবং পরিকাঠামোগত অন্যান্য সুযোগসুবিধা। আমেরিকার ২১টি প্রদেশে গাড়ি সংস্থার মোট ২৫ হাজার কর্মী ধর্মঘটে যোগ দিয়েছে। তারা কাজ বন্ধ করায় গাড়ির নির্মাণকার্য ব্যাহত হচ্ছে। আমেরিকার অর্থনীতির একটা বড় ভরসার জায়গা হয়ে উঠছে নড়বড়ে। গত কয়েক দিনের ধর্মঘটে কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে গাড়ি নির্মাণশিল্পে। শুধু গাড়ি নয়, সামগ্রিকভাবে আমেরিকার নির্মাণশিল্পের গতিই সম্প্রতি শ্লথ হয়ে উঠেছে। নির্মাণকারী সংস্থাগুলি গত ১১ মাস ধরে সঙ্কুচিত হয়ে চলেছে। নতুন করে ডালপালা মেলতে পারছে না। উৎপাদন কমে এসেছে।
আমেরিকায় কোভিড গযবের সময় থেকে ছাত্রছাত্রীদের টাকা ধার দিয়েছিল সরকার। সরকারি সেই খাত থেকে কঠিন সময়ে প্রয়োজনমতো টাকা নিয়েছিলো ছাত্রছাত্রীরা। এ বার সেই টাকা ফেরত দেওয়ার সময় এসেছে। চলতি বছর থেকেই বাধ্যতামূলক ভাবে ঋণ পরিশোধ করবে আমেরিকার পড়ুয়ারা। গত সাড়ে তিন বছর ধরে যে টাকা তারা সরকারের কাছ থেকে নিয়ে ব্যবহার করেছে, তা ফিরিয়ে দিতে হবে ধীরে ধীরে।
এই ঋণ পরিশোধেও লুকিয়ে আছে অর্থনৈতিক মন্দার বীজ। কারণ, ঋণ শোধ করতে গেলে ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের উপর অর্থনৈতিক চাপ পড়বে। তাতে আমেরিকার বাজারে লেনদেনে ঘাটতি দেখা দিবে। ঋণ শোধ করতে হলে বাড়তি খরচে রাশ টানবে সাধারণ মানুষ। তারা সঞ্চয়ের চেষ্টা করবে। এতে দেশের অর্থনীতি মার খাবে। ডলারের লেনদেনে কিছুটা হলেও প্রভাব পড়বে। তেলের দাম নিয়েও সঙ্কটে আমেরিকা। ২০২২ সালে অপরিশোধিত তেলের দাম বেশ খানিকটা কমেছিল। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ তার অন্যতম কারণ। যুদ্ধের সময় পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞা প্রযুক্ত হলে রাশিয়া অনেক কম দামে বাজারে তেল ছেড়েছিল।
কিন্তু রাশিয়ার রফতানিকৃত তেলের দামও এখন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক ভাবে তার প্রভাব পড়ছে বিশ্বের তেলের বাজারে। দাম আবার চড়তে শুরু করেছে। চাহিদা অনুযায়ী জোগান হচ্ছে না তেলের।
চলতি বছরের শুরুর দিকে আমেরিকায় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮০ ডলার। বর্তমানে সেই দাম বেড়ে হয়েছে ৯০ ডলার। আমেরিকার সরকারের খরচও গত কয়েক বছরে চোখে পড়ার মতো বেড়েছে। দেশের জিডিপির এক চতুর্থাংশ ছুঁয়েছে খরচের পরিমাণ। সরকারের বিনিয়োগে এর প্রভাব পড়তে পারে। যা অর্থনীতিকেও ধাক্কা দেবে। আমেরিকার বিভিন্ন ব্যাঙ্কগুলিতে সুদের হার ক্রমশ বাড়ছে। অর্থনীতিবিদেরা তাকেও খুব ভাল চোখে দেখছে না। এতে অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতির উপর প্রভাব পড়বে। অর্থনীতিবিদেরা এই ছোট ছোট কারণগুলিকে তুচ্ছ করে দেখার পক্ষপাতী নয়। আগামী দিনে এই ছোট সমস্যাগুলিই ডেকে আনবে বড় মন্দা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।