ভ্যাট-ট্যাক্সে ইলেকট্রনিক শিল্পে বড় ধাক্কা
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যে একসময় পুরোপুরি আমদানিনির্ভর ছিল দেশ। সরকারের অব্যাহত নীতিসহায়তা পাওয়ায় এরই মধ্যে এই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হয়েছে। দীর্ঘমেয়াদি রোডম্যাপ নিয়ে স বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে মাঠে নেমেছেন দেশীয় উদ্যোক্তারা। ইলেকট্রনিকস শিল্পে করছাড় দেওয়ার কারণে আমদানিনির্ভর পণ্যগুলো এখন দেশেই উৎপাদন হচ্ছে।
বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে উঠেছে ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি। হাই-টেক খাতকে ঘিরে তৈরি হয়েছে অর্থনৈতিক ইকো-সিস্টেম। সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছেছে ফ্রিজ, এসি। বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হয়েছে।
এর ফলে একসময়ের পুরোপুরি আমদানিনির্ভর খাতটি সম্পূর্ণ উৎপাদননির্ভর ও রপ্তানিমুখী হয়ে উঠেছে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ লাগানো এসি, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ৬৫ দেশে।
ইলেকট্রনিকস ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদনে বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার পথে বাংলাদেশ। কিন্তু এখন হঠাৎ করে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর উদ্যোগে এই শিল্প হোঁচট খাবে।
দেশের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও রপ্তানির শীর্ষ কম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এস এম শোয়েব হোসেন নোবেল বলেন, ‘একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমছে। ডলারের মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের সুদহার দ্বিগুণ, জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই শিল্প টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর বাড়ানো হলে উৎপাদন খরচ আরো বাড়বে। কারণ ফ্রিজ, এসির কাঁচামাল পুরোটাই আমদানিনির্ভর। একমাত্র সরকারের নীতি-সহায়তার ওপর ভর করেই দেশে ইলেকট্রনিকস শিল্প গড়ে উঠেছিল। এখন আইএমএফের পরামর্শে ঢালাওভাবে শিল্পে করের বোঝা চাপিয়ে দিলে দেশের সব শিল্প পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। তখন আবারও দেশ আগের মতো আমদানিনির্ভর হয়ে পড়বে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)