মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ভোলা থেকে জুনের মধ্যে গ্যাস পাওয়ার আশা, যাবে শিল্পখাতে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:২৮
ভোলা থেকে জুনের মধ্যে গ্যাস পাওয়ার আশা, যাবে শিল্পখাতে
নিজস্ব প্রতিবেদক:
উপকূলীয় জেলা ভোলা থেকে আগামী মে কিংবা জুন মাসের মধ্যেই গ্যাস পাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সিএনজি আকারে এই গ্যাস বরিশাল হয়ে খুলনায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। মূলত এই গ্যাস শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করবে সরকার। এতে করে কিছুটা স্বস্তি ফিরতে পারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতেও।
বাপেক্স জানায়, বর্তমানে ভোলার শাহবাজপুর ও বোরহান উদ্দিনে মোট পাঁচটি কূপে ১২০ মিলিয়ন গ্যাস আছে। সর্বশেষ টবগি থেকে আরও ২০ মিলিয়ন যোগ হলে মোট ১৪০ থেকে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা রয়েছে। এদিকে ভোলা নর্থে ১ নম্বর কূপ থেকে ২০ থেকে ২৫ মিলিয়ন গ্যাস উৎপাদন করতে পারে, ভোলা নর্থ-২ থেকেও ২০ মিলিয়নের মতো গ্যাস পাওয়া যাচ্ছে। ৩ নম্বর কূপ খনন করা হবে ইলিশাতে। এটাও ২০ মিলিয়নের মতো পাওয়া যাবে বলে আশা করছে বাপেক্স।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী বলেন, ভোলার শাহবাজপুর ও বোরহানউদ্দিন গ্যাসক্ষেত্রে মজুতের পরিমাণ ছিল দেড় টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট)। ভোলা নর্থ আর ইলিশার গ্যাস যুক্ত করে ভোলা মোট প্রায় দুই টিসিএফ এর মতো গ্যাসের মজুত আছে বলে আমরা বলতে পারি। এরমধ্যে স্থানীয় চাহিদা মেটানোর পরেও ৭০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস অব্যবহৃত থেকে যায়। যা পাইপলাইন না থাকার কারণে ভোলার বাইরে নেওয়া সম্ভব হয়নি এতদিন। এখন এটি সরকার সিএনজি আকারে বা পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার প্রক্রিয়া করছে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মুহম্মদ কামরুজ্জামান বলেন, ভোলা থেকে দুইভাবে গ্যাস আনার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে সিএনজি করে, দীর্ঘ মেয়াদে পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস আনারও চিন্তা করা হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস বরিশাল হয়ে খুলনা নিয়ে আসা হবে। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে। আর সিএনজি আকারে নিয়ে আসার প্রস্তাব যদি এই মাসে অনুমোদন হয়ে গেলে দুই মাস লাগতে পারে অবকাঠামো নির্মাণে। সে হিসেবে প্রথম ধাপের গ্যাস আমরা মে-জুন মাসেই পেতে পারি।
প্রসঙ্গত, ভোলা থেকে সিএনজি আকারে গ্যাস ব্যবহার করতে মূলত ‘ক্যাসকেড’ পদ্ধতির পরিকল্পনা করা হচ্ছে। ক্যাসকেড হচ্ছে উচ্চচাপের গ্যাস সিলিন্ডার স্টোরেজ সিস্টেম, যেখানে অনেকগুলো ছোট ছোট সিলিন্ডার থাকে। কম্প্রেসার দিয়ে সেগুলো রিফিল করে অন্য এলাকায় পরিবহন করা হয়। এরপর সেই গ্যাস বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়।
পেট্রোবাংলা জানায়, ভোলা থেকে গ্যাস আনতে বেশ কয়েকটি কোম্পানি প্রস্তাব দিয়েছিল। এরমধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড জার্মানির লিন্ডে পিএলসির সাথে যৌথ উদ্যোগে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তরের প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি পার্কার বাংলাদেশ লিমিটেড ২৩ দশমিক ৩৪ মিলিয়ন ঘনফুট, হাওলাদার বাংলাদেশ লিমিটেড ২৬.৬৭ মিলিয়ন এবং সুপার গ্যাস লিমিটেড ৪ মিলিয়ন গ্যাস সিএনজিতে রূপান্তরের প্রস্তাব দিয়েছে।
সিএনজি আকারে গ্যাস আনার এই প্রক্রিয়া চূড়ান্ত করতে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মুহম্মদ কামরুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এখন গ্যাসের দাম নিয়ে আগ্রহী কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করছে বলে জানা যায়। এরমধ্যে ইন্ট্রাকোর নামই বেশি শোনা যাচ্ছে।
এই কমিটি সুপারিশ করেছে ক্যাসকেড সিলিন্ডার দিয়ে প্রাথমিকভাবে পাঁচ মিলিয়ন ঘনফুট এবং পরে আরও ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা যেতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৩ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৩ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৩ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৩ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৩ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৩ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৩ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৩ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৩ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৪ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে