ভোটের অধিকার আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে -ফখরুল
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পরিবর্তন চাইলে ভোটের অধিকার আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত সোমবার ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক জনসভায় তিনি এই কথা বলেন।
উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ফখরুল বলেন, এখন একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। আপনারা কী সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তাহলে ৫ আগস্ট সবাই যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার পাওয়ার জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।
স্বাধীনতার পর থেকেই দেশে খুন-জখম-হিংসা শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে নেতাকে এত মানুষ ভালোবাসতো, যে দলটাকে লোকে ভালোবাসতো- আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের ওপর চড়াও হয়ে গেল, এই দেশের মানুষের ওপর।
ইতিহাস বর্ণনা করে ফখরুল আরও বলেন, দুর্ভাগ্য আমাদের, আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা এলো ২০০৯ সালে তখন আবার শুরু হলো অত্যাচার-নির্যাতন-নিপীড়ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)