রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ভোগান্তির অপর নাম পুলিশ ক্লিয়ারেন্স

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, রাত ২:১৪
ভোগান্তির অপর নাম পুলিশ ক্লিয়ারেন্স
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে গোটা দেশের লাখ লাখ নিরীহ মানুষকে। এখানে ভোগান্তি তো আছেই কিন্তু তার চেয়ে বড় কথা, যেমন তেমন, শত প্রয়োজন থাকলেও তা দ্রুত পাওয়ার কোনো সুযোগ নেই। ভিন্ন পথে গেলে অবশ্য ভিন্ন কথা। তখন আবার একদিনেই থানা থেকে হাতে পাওয়া যায়।
সাধারণত চাকরি কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। আপনি দেশের একজন সুনাগরিক কিংবা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ননÑ তার প্রমাণই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যদিও পুলিশ সদর দপ্তর দাবি করছে, এখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা হয়। তবে বিভিন্ন ধরনের ত্রুটির জন্য অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়।
তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট হতে যাচ্ছে। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পেতে যদি সময় লাগে এক থেকে দেড় মাস তা হলে স্মার্ট কনসেপ্টের ওপর আস্থা হারাবে মানুষ?
সাধারণ মানুষের কাছে পুলিশ ক্লিয়ারেন্স মানেই ভোগান্তি। জরুরি প্রয়োজনেও তা সহজে মিলছে না। পাসপোর্ট, দেশে বিদেশে সরকারি-বেসরকারি চাকরিতে যোগদান ও অন্যান্য প্রয়োজনে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স পাওয়াটা সৌভাগ্যের বিষয়। মানুষের মনে প্রশ্ন, কেন পুলিশ ভেরিফিকেশনের জন্য এত সময় লাগবে? আবার যারা তদবির করেন, তারা দ্রুত সময়েই পেয়ে যান। ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা যায়, মাসের পর মাস পেরিয়ে গেলেও পুলিশ ভেরিফিকেশন্স বা ক্লিয়ারেন্স মেলে না। সীমাহীন ভোগান্তির কোনো বিকল্প নেই। সময় মতো ক্লিয়ারেন্স না আসাতে অনেকেই পরিকল্পনা মতো হজে যেতে পারছেন না। আবার অনেকেরই কাজ ছুটে যায়।
মাঠ পর্যায়ে আলাপ করে জানা যায়, দেশ যখন তথ্যপ্রযুক্তির যুগে অনেক দূর এগিয়েছে, ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র চালু করা সম্ভব হয়েছে। তখনো সহজে মিলছে না পুলিশ ক্লিয়ারেন্স। এটা এখনো রয়ে গেছে সেই মান্ধাতা আমলের মতোই। ক্লিয়ারেন্স পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নোটিস পাঠাতে হবে জেলা পুলিশ সুপার ও ডিএসবি কার্যালয়ে। সেখান থেকে সংশ্লিষ্ট থানায় তা পাঠিয়ে দিয়ে অপরাধের খতিয়ান যাচাই করা হয়। তারপর প্রকৃত গ্রহীতার কাছে সেই রিপোর্ট পৌঁছানো হয়। এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে কমপক্ষে এক মাস লাগে। অনেক ক্ষেত্রে ২/৩ মাসও লাগে। আবার যিনি অন্য পথের আশ্রয় নেন তিনি ২/৩ দিনের মধ্যেই পেয়ে যান। এ জন্য তাকে খরচ করতে হয় বাড়তি অর্থ। অর্থাৎ টাকা দিলে সরাসরি থানা থেকেই একদিনে মিলছে পুলিশ ক্লিয়ারেন্স।
এদিকে ভুক্তভোগীরা যারা চরম ভোগান্তির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করেছেন, তাদের সচেতন অংশটা বেশ জোর ও যুক্তি দেখিয়ে বলছেন, বর্তমানে যেখানে ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক- সেখানে কেন আবার পুলিশ ক্লিয়ারেন্স দরকার? এমনকি দুদকও সর্বশেষ তাদের মতামতে পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন বিলুপ্ত করার সুপারিশ করেছে। পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন এবং সত্যায়িত করার বিষয়টি বিলুপ্ত করার সুপারিশ করেছে দুদক। রাষ্ট্রপতিকে দেওয়া বার্ষিক প্রতিবেদনে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনের ৮.৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়, পাসপোর্ট যাচাই কার্যক্রমে পুলিশ কর্তৃক কথিত ঘুষ গ্রহণের সুযোগ থাকে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৪ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৪ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৪ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৪ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৪ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৪ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৪ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৪ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৪ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৫ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৫ ঘণ্টা আগে