ভেতরে অস্থিরতা বাইরে শান্ত
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নতুন রাজনৈতিক সংকটে অস্থির সময় পার করছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার। আপাতত বাইরের পরিস্থিতি শান্ত হয়ে এলেও এখন অস্থিরতা চলছে সরকারের ভেতরে। ৩১শে জুলাই ঘিরে যে রাজনৈতিক শঙ্কা তৈরি হয়েছিল তা নিরসনে সরকার উদ্যোগী হলেও এর রেশ কাটেনি এখনো।
ডিসেম্বরের শেষে হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্র পাঠ করতে বড় আয়োজন করা হয়। সারা দেশ থেকে মানুষজনকে জড়ো করতে ব্যাপক প্রস্তুতি নেন আন্দোলনের নেতারা। কিন্তু এই ঘোষণা দেয়ার বিষয়ে আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়নি- এমন অভিযোগ করে আপত্তি আসতে থাকে। ছাত্রদের এই ঘোষণার বিষয়ে সরাসরি আপত্তি তুলে বিএনপি ও তাদের ছাত্রসংগঠন ছাত্রদল।
এমন মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের ঘোষণাপত্র পাঠ থামাতে পরামর্শ দেন প্রধান উপদেষ্টাকে। বিএনপি’র পক্ষ থেকে ছাত্রদেরও বার বার বার্তা দেয়া হয় যাতে শহীদ মিনার থেকে এমন একটা ঘোষণাপত্র পাঠ না করা হয়।
শিক্ষার্থীদের থামাতে প্রফেসর ইউনূস সিদ্ধান্ত নেন ঘোষণাপত্র সরকারই দেবে। ১৫ই জানুয়ারির মধ্যে সব দলের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম রাত ৯টায় জরুরি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন সরকারই জুলাই প্রোক্লেমেশন প্রস্তুত করে ঘোষণা দেবে। ১৫ই জানুয়ারির মধ্যে তা হবে।
প্রধান উপদেষ্টার এমন কঠোর বার্তা পেয়ে আপাতত শহীদ মিনার থেকে ঘোষণাপত্র পাঠ না করার সিদ্ধান্ত নেন ছাত্রনেতারা। পরে সিদ্ধান্ত হয় সরকার যে ঘোষণাপত্র দেবে তার পক্ষে ঐক্যের আহ্বানে সমাবেশ করা হবে। কর্মসূচির নাম দেয়া হয় ‘মার্চ ফর ইউনিটি’।
ওদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এতে প্রায় ৩ ডজনের বেশি পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ মূসক ও শুল্ক আরোপ হতে পারে। এটি হলে বাজেটের আগেই এসব পণ্য ও সেবার মূল্য একদফা বাড়তে পারে। যার প্রভাব পড়বে জনজীবনে। সরকারের আয় বাড়ানোর লক্ষ্যে এটি করা হচ্ছে বলে এনবিআর’র পক্ষ থেকে বলা হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অবশ্য দাবি করেছেন, ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না। উপদেষ্টা এ দাবি করলেও ব্যবসায়ীরা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রয়োজনে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। বিদায়ী আওয়ামী লীগ সরকারের লুটপাট আর স্বেচ্ছাচারিতার কারণে তখন থেকে নিত্যপণ্যের উচ্চমূল্যে জেরবার ছিল মানুষের জীবন। অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আশা ছিল সরকারের উদ্যোগে এই পরিস্থিতির উন্নতি হবে। সরকার এজন্য নানা উদ্যোগও নিয়েছে। কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়নি। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে ভোগান্তিতে আছেন প্রায় সব শ্রেণির মানুষ। এমন অবস্থায় নতুন করে ভ্যাট চাপিয়ে এই ভোগান্তি আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












