ভূমিকম্পে কাঁপলো জাপান, ক্ষয়ক্ষতির আশঙ্কা
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আশির, ১৩৯১ শামসী সন , ২৩ মার্চ, ২০২৪ খ্রি:, ০৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আবারও ভূমিকম্পে কাঁপলো জাপান। গত বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টার দিকে টোকিওর উত্তরে এই ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৩। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, টোকিওর উত্তরে কাসুকাবে অঞ্চল থেকে চার কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
জাপান জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। কম্পন মাপার একটি নিজস্ব স্কেল রয়েছে জাপানের। শূন্য থেকে সাত পর্যন্ত সেই স্কেলে এ দিনের কম্পনের মাত্রা ছিল পাঁচ। অর্থাৎ, প্রবল কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই টোকিও এবং এর আশপাশের এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাপানি বার্তাসংস্থা এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের জেরে বুলেট ট্রেন বন্ধ করে দেওয়া হয়। টোকিও থেকে ফুকুশিমার রাস্তায় আলো নেই। তাই ট্রেন বন্ধ করে দিতে হয়েছে।
পরমাণু চুল্লির কাজও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোথাও কোনো সমস্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি কম্পনস্থলের খুব কাছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)