ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল ভাঙচুর
মাদারীপুর জেলা শহরের কলাতলা এলাকায় এক প্রসূতি নারী ভুল চিকিৎসায় মারা গিয়েছে এমন অভিযোগে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জেলার মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসব বেদনা উঠলে বুধবার রাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় লাকিকে। সেখানে কর্তব্যরত ভিজিটর তাসলিমা বেগমের তত্বাবধানে একটি কন্যা শিশু প্রসব করেন তিনি। পরে লাকির অবস্থা গুরুতর দাবি করে সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থা আরও খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ওই নারীর মৃত্যু হয়।
এদিকে ভুল চিকিৎসায় ওই নারীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে স্থানীয়রা উত্তেজিত হয়ে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ডা. আমেনা খাতুন বলেন, ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগটি সঠিক নয়।’
তিনি দাবি করেন, ‘সঠিক চিকিৎসাই দেয়া হয়েছে।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিন বলেন, ‘হাসপাতাল ভাঙচুরের ঘটনা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে এনেছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।