ভুট্টার উপকারিতা
ভুট্টা ভিটামিন ও ফাইবারে সমৃদ্ধ। ভুট্টা খেলে হার্ট ভালো থাকে, কোলেস্টেরল ও অ্যানিমিয়াও থাকে নিয়ন্ত্রণে
আগুনে ঝলসানো ভুট্টায় লেবুর রস, লবণ-মরিচ মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। ভুট্টা খেতে যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে এর প্রচুর পুষ্টিগুণ। গরম গরম ভুট্টা খেলে রোগ-ব্যাধির ঝুঁকি কমে। বর্ষার সময় যেসব রোগ ছড়ায়, তা থেকে শরীর সুস্থ রাখতে ভুট্টা দারুণ কার্যকর।
কোলেস্টেরল কমায়: ভুট্টা ভিটামিন সি, ক্যারোটিনয়েড ও বায়োফ্ল্যাভোনয়েডসে সমৃদ্ধ, যা রক্তসঞ্চালন ঠিক রাখে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ফলে হার্ট ভালো রাখার অন্যতম উপকরণ ভুট্টা।
প্রচুর শক্তি: প্রচুর শর্করা থাকে বলে দীর্ঘ ও স্বল্প মেয়াদে শরীরে শক্তি জোগাতে পারে। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের সহায়ক। এক কাপ ভুট্টায় ২৯ গ্রাম শর্করা থাকে। অ্যাথলেটদের জন্য ভুট্টা উপকারী। ব্যায়াম শুরুর কয়েক ঘণ্টা আগে ভুট্টা খাওয়া উচিত।
হজমে সহায়ক: ভুট্টায় প্রচুর ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে। ভুট্টা সাধারণত রোস্ট বা স্টিম করে খাওয়া যায়। তাই প্রতিদিন খেলেও ওজন বেড়ে যাওয়ার দুশ্চিন্তা নেই। চাইলে ভুট্টা মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করেও খেতে পারেন।
পুষ্টিগুণে ভরা: ভুট্টা আঁশে ভরা। এতে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। বায়োফ্লাভোনয়েডস ও ক্যারোটিনয়েডসের মতো প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীর সুস্থ রাখে।
চোখ ভালো রাখতে: ভুট্টা ভিটামিন এ ও ক্যারোটিনয়েডসে সমৃদ্ধ। চোখ ভালো রাখতে ও দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এ উপাদানগুলো।
রক্তস্বল্পতা দূর করে: অ্যানিমিয়ায় ভুগছেন যারা তাদের জন্য ভুট্টা অনেক উপকারী। এতে রয়েছে প্রচুর আয়রন, যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করে আয়রনের অভাব ও রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে।
উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়: ভুট্টায় থাকা ফাইটোকেমিক্যাল শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকিও অনেকটাই কমে যায়।
হাড়ের জন্য: এতে প্রচুর ম্যাগনেসিয়াম, আয়রন ও কপার থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসফরাস থাকে; যা স্বাস্থ্যকর হাড়ের জন্য খুবই প্রয়োজনীয়।
সন্তান সম্ভাবা অবস্থায়: সন্তান সম্ভাবা অবস্থায় ভুট্টা খাওয়া মা ও শিশু দুজনের জন্যই উপকারী। এর ফলিক অ্যাসিড শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে: বর্তমানে ডায়াবেটিসের সমস্যা এখন ঘরে ঘরে। ভুট্টার গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় তা ডায়াবেটিস মেলিয়েটাস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ত্বকের যত্নে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্নে ও উপকারী। এর ভিটামিন এ, সি ও লাইকোপিন ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূরে রাখে। ভুট্টা অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ হওয়ায় ত্বক দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে। র্যাশ কমাতেও এটি সাহায্য করে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…