ভিয়েতনামে সুপার টাইফুনের আঘাতে নিহত বেড়ে ৫৯
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ রবি , ১৩৯২ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। বলা হচ্ছে, চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। খবর বিবিসির।
শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তা-ব চালিয়েছে এই ঘূর্ণিঝড়।
গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। ঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বিভিন্ন স্থানে বন্যা এবং ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে চীনের হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হানে টাইফুন ইয়াগি। এতে অন্তত দুজন নিহত এবং আরও ৯২ জন আহত হয়েছে।
ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কিলোমিট ারের (১৪৩ মাইল) বেশি বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে।
হাই ফং প্রদেশের বিভিন্ন শহরে ধাতব ছাদের শিট ও বাণিজ্যিক সাইনবোর্ড উড়তে দেখা গেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহরের বেশ কিছু বহুজাতিক কারখানা বন্ধ রয়েছে। উত্তরের চারটি বিমানবন্দর দিনের বেশির ভাগ সময়ের জন্য কার্যক্রম স্থগিত করেছে। হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র, রাজারবাগ শরীফ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট আলোচনার জন্য আহ্বানপত্র প্রদান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাংক আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিস্তির টাকা দিতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চায় নতুন জোট, আছে দুই এমপি’র প্রতিষ্ঠান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশ-ইন চেষ্টার পর বাতি নিভিয়ে ২১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)