যমুনায় ভাঙন:
ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদীপাড়ের মানুষ
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯১ শামসী সন , ০৩ জুলাই, ২০২৩ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি আরও বেড়েছে। এতে টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কালিহাতি ও নাগরপুর উপজেলার ২০ গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। চোখের সামনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা। ভাঙনে সবকিছু হারিয়ে এখন দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, নদী ভাঙনের তীব্রতা এতো বেশি যে, ঘরবাড়ি সরিয়ে নেয়ার সময়টুকু পাচ্ছেন না তারা। প্রতিদিনই একের পর এক বাড়ি হারিয়ে ভাঙনকবলিত মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে। ডুবছে স্থানীয় জনপথ। শত শত হেক্টর ফসলি জমি নদিগর্ভে বিলীন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভাঙনকবলিত মানুষজন।
অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিলেও রয়েছেন অর্থকষ্টে। আবার অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সরকারি-বেসরকারি কোনো ধরনের ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ ভাঙনকবলিতদের। ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ ত্রাণ সহায়তার দাবি জানান তারা।
ভূঞাপুরের চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা জিলকদ (৫০) বলেন, পুরাতন জনপদও গিলে খাচ্ছে যমুনা। ৬০ বছর আগে করা বাড়িও বিলীন হয়ে গেছে নদীগর্ভে। একরকম নিঃস্ব হয়ে অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করছি। যার বাড়ি-জমি নেই, তার কষ্টের সীমা নেই।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, এরই মধ্যে ভাঙনে একটি গ্রামের শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙন রোধে দ্রুত কাজ শুরু না করলে মাটিকাটা হতে কষ্টাপাড়া পর্যন্ত যে বাঁধ রয়েছে, সেটি ভেঙে যাবে।
এদিকে, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, এরই মধ্যে ভাঙনকবলিতদের মধ্যে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। ভাঙন রোধেও বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। এখনও কেউ ত্রাণসামগ্রী না পেয়ে থাকলে, তাকেও ত্রাণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)