ভাড়া কম, তবু যাত্রী সংকটে বিআরটিসি
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ভাড়া কম হলেও বেশিরভাগ সময়ই এ বাসগুলোতে যাত্রীসংকট দেখা যায়। নির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছানোই এর অন্যতম কারণ হিসেবে অনেকে অভিযোগ করেছেন। এ ব্যাপারে একাধিক যাত্রীর সঙ্গে কথা হয়। তারা বলেন, বিআরটিসি বাসে ভাড়া কম হলেও গন্তব্যে যেতে অনেক সময় নেয়। এক-একটা স্টপেজে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে। এজন্য বিআরটিসি বাসে উঠতে ইচ্ছা করে না। এছাড়া বেশিরভাগ গাড়ি পুরোনো। ঠিকমতো মেরামত করে না। গাড়ির সিট ভাঙা থাকে। মাথার ওপরের ফ্যান কাজ করে না। আবার পথে বিকল হওয়াসহ নানা ঝামেলা তো আছেই।
এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের বলেন, যাত্রীসংকট আগের তুলনায় অনেক কমেছে। আমরা নতুন নতুন গাড়ি সড়কে ছেড়েছি। পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার ২৩টি রুটে ৬০টি বাস সার্ভিস চালু করা হয়েছে। আস্তে আস্তে যাত্রীদের আস্থার জায়গা তৈরি করছে বিআরটিসি। আর এজন্যই এখন আমরা লাভজনক প্রতিষ্ঠানের দিকে অগ্রসর হচ্ছি।
তিনি আরো বলেন, বিআরটিসির অচল গাড়িগুলো মেরামত করে বাসসংখ্যা ১ হাজার ২১০-এ উন্নীত করা হয়েছে। ৫০টি গাড়িতে ভিডিও ক্যামেরা সংযোজন করা হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহন সেবার পাশাপাশি নগর পরিবহন, পর্যটক বাস সার্ভিস, মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিস, বাণিজ্য মেলা, মেট্রোরেল শাটল বাস সার্ভিস, এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাটল বাস সার্ভিস ইত্যাদি নানামুখী সেবা প্রধানের মাধ্যমে বিআরটিসি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
আসছে ১০০ ইলেকট্রিক বাস: প্রাপ্ত তথ্যে জানা যায়, শিগিগরই নতুন আরো ১০০টি ডাবল ডেকার আনতে যাচ্ছে বিআরটিসি। ৩৮৩ কোটি টাকা ব্যয় হবে এজন্য। এগুলো ইলেকট্রিক বাস এবং এতে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা থাকবে। সাতটি বৈদ্যুতিক চার্জিং স্টেশন স্থাপন করা হবে বাসগুলোর জন্য। এ দিয়ে কার্বন নিঃসারণ কমানোর নতুন যুগে প্রবেশ করবে বিআরটিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)