ভাড়া আর জমা বাড়াতে মরিয়া সিএনজিচালক ও মালিকরা, বিপদে যাত্রীরা
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
২০০৩ সালে রাজধানী ঢাকা থেকে বেবিট্যাক্সি তুলে সিএনজিচালিত অটোরিকশা চালু করে তৎকালীন সরকার। এই যান চালুর পর থেকে পাঁচবার ভাড়া ও দৈনিক জমার হার বাড়ানো হয়েছে। সবশেষ ২০১৫ সালে দৈনিক জমা ৯০০ টাকা ও ভাড়ার হার প্রথম দুই কিলোমিটারে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা নির্ধারিত ছিল।
সম্প্রতি দৈনিক জমা ১ হাজার ২০০ টাকা দাবি করেছেন মালিকরা। এর পরিপ্রেক্ষিতে প্রথম দুই কিলোমিটারে ৮০ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২৫ টাকা করার দাবি তুলেছেন চালকরা। আর যাত্রী ভাড়া নিয়ে প্রতিনিয়ত পড়ছেন বিপাকে। বাধ্য হয়ে চড়তে তিন চাকার এই যানে।
রাজনৈতিক-দলীয় হস্তক্ষেপেই এই সেক্টরে যুগের পর যুগেও শৃঙ্খলা ফেরেনি বলে অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ও ট্রাফিক বিভাগকে জবাবদিহিতার আওতায় আন এখন সময়ের দাবি। এখন সড়কে চাঁদা কিন্তু উঠে গেছে। পূর্বের মূল্যকে বহাল রেখেও বর্তমানে ভাড়ার হারা নির্ধারণ করা আছে, ওই ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলাচল সম্ভব।
মিটারে না চালিয়ে, চুক্তিতে চলার যে পদ্ধতি এখন চলমান-এর কারণও গ্যারেজ মালিক। এ নিয়ে মতপার্থক্য রয়েছে চালকদের।
ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল বলেন, কোনো মালিকরা নির্ধারিত ৯০০ টাকা নেন নাই। ১১০০ কিংবা ১২০০ দুই শিফটে ১৬০০ কিংবা ১৮০০ টাকা পর্যন্ত নিয়েছে। এখনও এই টাকা নেন তারা।
আবার মালিকপক্ষ সরকার নির্ধারিত জমা না নিয়ে, চুক্তিতে চালাতে বাধ্য করছেন নগরীর ৯৮ শতাংশ অটোরিকশা চালককে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ইয়াসীন বলেন, আমরা ভাড়া সংক্রান্ত অভিযোগ পেয়েছি মালিক এবং চালকের পক্ষ থেকে। তারা কোন পদ্ধতিতে ভাড়াটা নেবে এ নিয়ে আমরা দুপক্ষের সঙ্গে বসতে চাই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসান বলেন, আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। যেগুলো অবৈধ সিএনজি সেগুলোকে, বাইরে নেয়ার ব্যবস্থা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)