ভারত পালানোর সময় -খুলনা ও বরিশালের মেয়রের ক্যাশিয়ার আটক
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় খুলনা ও বরিশালের মেয়রের দুই ক্যাশিয়ারকে আটক করেছে বিজিবি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন– বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার নীরব হোসেন ওরফে ‘খোড়া টুটুল’ এবং খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের ক্যাশিয়ার আমজাদ হোসেন।
দেশ ছেড়ে পালানোর সময় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রজব আলী ও তার সহযোগী জাকির হোসেনকে আটক করেছে বিজিবি। গত বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক রজব আলী (৫০) রাজশাহী জেলার রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজশাহী মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নাজমুল হোসেন (৩৪) একই এলাকার আলি রেজা টগরের ছেলে ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এ ছাড়া সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।