ভারত থেকে নিম্নমানের পেঁয়াজ বীজ আমদানি বন্ধের দাবি
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
ভারত থেকে নিম্নমানের পেঁয়াজ বীজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন চাষিরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের লোহারদিয়া গ্রামে মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের কাছে তারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকের জন্য ভর্তুকি, প্রণোদনাসহ নানা উদ্যোগ নিয়েছে। যাতে কৃষি ও কৃষকের উন্নতি হয়। আমরা চাই কৃষক উন্নতি করুক।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বাস্তবায়নাধীন ‘মানসম্পন্ন মশলা বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিতরণ’ শীর্ষক প্রকল্পে বরিশাল-ফরিদপুর জোনের আওতাধীন ফরিদপুর জেলার পাঁচটি স্থানে পেঁয়াজ বীজ চাষ স্কিম চালু করা হয়েছে। এরমধ্যে ভাঙ্গা উপজেলায় রয়েছে দুটি স্কিম। এর একটি চান্দ্রা ইউনিয়নের লোহারদিয়া গ্রামে। প্রায় ১৬ একর জমিতে সেখানে পেঁয়াজ বীজ চাষ করছেন পাঁচ কৃষক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সরেজমিনে লোহারদিয়া গ্রামে পেঁয়াজ বীজ উৎপাদনকারী চুক্তিবদ্ধ চাষিদের বীজ ফসলের মাঠ পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। পরে তিনি স্থানীয় পেঁয়াজ চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।
বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, দেশে কৃষিখাতের সাফল্যের বড় কারণ পেঁয়াজ বীজ চাষে আমাদের সফলতা। আর এ পেঁয়াজ বীজের সিংহভাগই উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। ফরিদপুরের মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ চাষের খ্বুই উপযোগী। যেমনটি অন্য কোথাও নেই।
তিনি ফরিদপুরের পেঁয়াজ বীজ চাষিদের উদ্দেশে বলেন, আপনারা পাইকারদের কাছে পেঁয়াজ বীজ বিক্রি করবেন তবে অবশ্যই যখন তারা সেটি বাজারজাত করবে তখন যেন সই বীজের প্যাকেটে ‘ফরিদপুরের বীজ’ লেখা থাকে। কারণ ফরিদপুরের পেঁয়াজ বীজ একটি মানসম্মত ব্রান্ড। তিনি বলেন, পেঁয়াজ বীজ চাষে সফলতার কারণে আমাদের আমদানি নির্ভরতা কমেছে ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)