ভারত থেকে কেন এত ফিলিস্তিনি বিরোধী ভুয়া খবর আসছে
হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ চলমান। এ যুদ্ধ নিয়ে ভারতীয় ডানপন্থী অ্যাকাউন্টগুলো ফিলিস্তিনবিরোধী ভুয়া খবর বিস্তারের প্রধান মাধ্যমগুলোর একটিতে পরিণত হয়েছে।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভুয়া খবরের মধ্যে রয়েছে, হামাস একটি ইহুদি শিশুকে অপহরণ করেছে এবং একটি ট্রাকের পিছনে এক যুবককে শিরñেদ করছে।
বুম, ভারতের অন্যতম নামকরা ফ্যাক্ট-চেকিং পরিষেবা, ভুয়া প্রচারাভিযানের নেতৃত্বে বেশ কিছু যাচাইকৃত ভারতীয় এক্স ব্যবহারকারী খুঁজে পেয়েছে।
হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির মিডল ইস্ট স্টাডিজ এবং ডিজিটাল হিউম্যানিটিজ-এর সহকারী অধ্যাপক ড. মার্ক ওয়েন জোনস ভারত থেকে আসা ভুল তথ্যের ব্যাপক প্রসার সম্পর্কে লিখেছে। সূত্র : আল-জাজিরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।