ভারতে ৩০০ ব্যাংকে সাইবার হামলা
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ভারতের ৩০০টি ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো।
গত বুধবার ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এক বিজ্ঞপ্তিতে এ হামলার খবর জানিয়েছে।
রয়টার্স জানায়, লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এতে যেসব ব্যাংক ‘সি-এজ টেকনোলজি’ থেকে প্রযুক্তি ব্যবহার করত, তাদের গ্রাহকেরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবে না।
তবে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ হামলার ব্যাপারে এখনো বিস্তারিত কিছু বলেনি। ব্যাংকটি বলেছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআইভিত্তিক খুচরা লেনদেনব্যবস্থা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের শীর্ষ ব্যাংক ও ভারতীয় সাইবার কর্তৃপক্ষ ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে বলে সতর্ক করছিল। এর মধ্যেই গতকাল ৩০০ ব্যাংকে হামলার ঘটনা ঘটলো।
ভারতে প্রায় ১ হাজার ৫০০টি সমবায় ও আঞ্চলিক ব্যাংক রয়েছে। ব্যাংকগুলোর বেশির ভাগই বড় শহরগুলোর বাইরে কাজ করে। একটি সূত্র রয়টার্স জানিয়েছে, সাইবার হামলার কারণে কয়েকটি ব্যাংক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্য একটি সূত্র বলেছে, এনপিসিআই জরুরি ভিত্তিতে অডিট পরিচালনা করছে যাতে সাইবার হামলাটি অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে না পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)