ভারতে হিন্দু নারীকে মারধরের ঘটনা বাংলাদেশের দাবি করে অপপ্রচার
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হিন্দু নারীকে মারধরের যে দৃশ্য বাংলাদেশের ঘটনা দাবি করা হচ্ছে, সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ভিডিওর নারী বাংলাদেশি নয় বরং সে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা।
প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর ক্রেডিট দেওয়া হয়েছে ‘অভ্রনীল হিন্দু’ নামের একটি এক্স অ্যাকাউন্টকে।
ওই অ্যাকাউন্টে প্রকাশিত মূল পোস্ট থেকে জানা যায়, ভারতের পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অধীনে শ্যামসুন্দর গ্রামে স্থানীয়রা একজন হিন্দু ছেলের বাড়িতে আক্রমণ চালায়। কারণ ছেলেটি একজন মুসলিম নারীকে বিয়ে করেছে। হামলাকারীরা ছেলেটির বাড়ি ভাঙচুর করে এবং ছেলেটির মাকে আহত করে। অর্থাৎ, হামলায় আহত নারীটি বাংলাদেশি নন।
সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু নারীকে মারধরের ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।