ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি
, ৩০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৪ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির শিক্ষার্থীদের আত্মহত্যার বার্ষিক হার জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকেও ছাড়িয়ে গেছে। নতুন এক রিপোর্টে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) ডেটার ওপর ভিত্তি করে ‘স্টুডেন্ট সুইসাইডস: অ্যান এপিডেমিক সুইপিং ইন্ডিয়া’ নামক রিপোর্টটি গত ২৮ আগস্ট আইসি-৩ ও এক্সপোর বার্ষিক কনফারেন্সে প্রকাশ করেছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে সামগ্রিক আত্মহত্যার বার্ষিক সংখ্যা ২ শতাংশ বেড়েছে। আর শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ৪ শতাংশ বেড়েছে। যদিও শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাগুলো ততটা সামনে আসে না।
রিপোর্টে বলা হয়েছে, গত দুই দশকে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনক হারে বার্ষিক ৪ শতাংশ বেড়েছে, যা জাতীয় আত্মহত্যার গড় পরিসংখ্যানের দ্বিগুণ। ২০২২ সালে ভারতে মোট শিক্ষার্থী আত্মহত্যার ৫৩ শতাংশ ছিল পুরুষ শিক্ষার্থী। ২০২১-২০২২ সালে পুরুষ শিক্ষার্থীদের আত্মহত্যার হার ৬ শতাংশ কমলেও নারী শিক্ষার্থীদের আত্মহত্যার হার ৭ শতাংশ বাড়ে। এসব আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতা- উভয়কেই ছাড়িয়ে যাচ্ছে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, গত এক দশকে ভারতে ০-২৪ বছর বয়সী জনসংখ্যা কমেছে ১০ লাখ। এদিকে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ৬ হাজার ৬৫৪ থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এনসিআরবির ডাটা তৈরি হয় এফআইআরের ওপর ভিত্তি করে। এটা মনে রাখতে হবে, শিক্ষার্থী আত্মহত্যার রিপোর্ট সব ক্ষেত্রে দায়ের করাই হয় না। ফলে প্রকৃত সংখ্যা অনেকটাই বেশি। এ ছাড়া গ্রামীণ এলাকায় অনেক ক্ষেত্রেই যোগাযোগের অভাবে আত্মহত্যার এসব ঘটনা সামনেই আসে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)