ভারতে নদীগর্ভে তলিয়ে গেছে সিকিমের জাতীয় সড়ক, গ্রামীণ জনপদ বিচ্ছিন্ন
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত বুধবার ভোর থেকে ভয়াবহ বন্যায় ডুবে রয়েছে সিকিম। মেঘভাঙা বৃষ্টিতে লোনাক হ্রদ ফেটে পড়েছে। খরস্রোতা নদীতে হড়পা বান। তিস্তার পানিস্তর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। এখন পর্যন্ত বন্যায় নিহত হয়েছে সরকারী হিসেব মতে অন্তত ১৪ জন। এখনও পর্যন্ত নিখোঁজ ১২০ জন।
কিন্তু তিস্তার পানিস্তরের মতো এখানেও বাঁধ ভেঙেছে। সময় যত গড়াচ্ছে, ততই বৃদ্ধি পাচ্ছে নিখোঁজের সংখ্যা। মৃতের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বুধবার দুপুর নাগাদ ২৮ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের রাস্তায় ধস নামে। জাতীয় সড়কের বিভিন্ন জায়গা ধীরে ধীরে তিস্তার নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। বন্যার প্রভাব পড়েছে ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোতেও। এর ফলে সেখানকার মাটিও সরছে ধীরে ধীরে।
পলি সরতেই তার তলা থেকে উঁকি দিচ্ছে বাড়ির ধ্বংসাবশেষ থেকে গাড়ি। তিস্তা যা নদীগর্ভে গিলে রেখেছিল পলি সরতে তার ভয়াবহতা প্রকাশ্যে এসেছে।
গত মঙ্গলবার রাতে প্রাণরক্ষার খাতিরে নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলো তিস্তাবাজার এবং তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে তাদের সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাদের সর্বস্ব যে পড়ে রয়েছে তিস্তার পারে!
এদিকে তিস্তার পানি কমে আসতেই জমা পলি থেকে বেরিয়ে আসছে এক কঙ্কালসার চেহারা। পাহাড়ের উঁচুর দিকে বসতির প্রায় সবই যেন ধুয়ে ফেলেছে তিস্তা।
বর্তমানে কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার একমাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। তিস্তা বাজারে মেন রোডের উপরে গত বুধবার রাত থেকে তিস্তার পানি উঠতে শুরু করে। এমনকি সেই পানি বাড়তে বাড়তে বাড়ির ভিতরেও ঢুকে যায়। পুরোপুরি অচল হয়ে রয়েছে এই এলাকা।
সেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত বুধবার ভোরে হঠাৎ ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় পানির স্রোত নামে তিস্তায়। এক ধাক্কায় বেড়ে যায় পানির স্রোত। সেই পানিই ভাসিয়ে নিয়ে যায় রাস্তা, ঘর, বাড়ি, গাড়ি- সব কিছু। বন্যার তোড়ে ভেসে যায় লাচেন উপত্যকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












