ভারতে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ
সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের নিয়ে ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের মুসল্লিরা।
গতকাল শনিবার সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে জেলা শহরের তেরা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়।
পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের পুরোহিত এবং কটূক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলা হয়। সেই সঙ্গে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান সমাবেশের বক্তারা।
ময়মনসিংহের গৌরীপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা।
গতকাল শনিবার উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হোক। অন্যথায় দেশের ধর্মপ্রাণ মানুষ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।