ভারতে জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছে যেসব দেশের নেতারা
আল ইহসান ডেস্ক:
ভারতের রাজধানী নয়া দিল্লিতে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) গ্রুপ অব ২০ (জি-২০) শীর্ষ সম্মেলন শুরু হবে। ইউক্রেনে যুদ্ধের কারণে ভ‚-রাজনীতির বিভিন্ন সংকট সমাধানের চেষ্টা করবে এই জোটের নেতারা। তাছাড়া পানিবায়ু পরিবর্তন মোকাবিলা ও দারিদ্র্য বিমোচন নিয়েও আলোচনা হবে। ইতোমধ্যে চীন ও রাশিয়া নিশ্চিত করেছে তাদের প্রেসিডেন্ট যথাক্রমে জিনপিং ও পুতিন সম্মেলনে অংশগ্রহণ করবে না। তবে তাদের প্রতিনিধিত্ব থাকবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে শীর্ষ সম্মেলনে কোন কোন নেতা উপস্থিত থাকবে তা তুলে ধরেছে।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার উপস্থিতি নিশ্চিত করেছে। ইউক্রেনের যুদ্ধের প্রভাব, পানিবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে উন্নয়ন ব্যাংকের ভ‚মিকা নিয়ে সে আলোচনা করতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি ফোনালাপে সম্মেলন অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনীয় প্রেসিডেন্টকে আমন্ত্রণ না করায় সে হতাশ বলে উল্লেখ করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের ভারতে এটি প্রথম সরকারি সফর। সে এই শীর্ষ সম্মেলনে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত থাকবে। জি-৭-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সমালোচনায় সে নেতৃত্ব দিতে পারে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ নয়া দিল্লি সফর করবে। তার ভারত সফরটি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ তিন দেশ সফরের অংশ।
উপস্থিত থাকবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। সে মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেছে, আন্তর্জাতিক স¤প্রদায়কে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উসকানি ও পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ও পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সে আহŸান জানাবে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সম্মেলনে অংশগ্রহণ করবে। সে বলেছে, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের অনুপস্থিতির পরও ভারতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের গুরুত্ব রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নয়া দিল্লিতে সম্মেলনে হাজির হবে। মোদির সঙ্গে সে দ্বিপাক্ষিক আলোচনা করবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের যুবরাজ বিন সালমান সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শীর্ষ সম্মেলনে যোগ দেবে। ভারত জি-২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ চেয়েছিল।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ভারত সফর করবেন। পানিবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে তিনি আলোচনা করতে পারেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য ভারতে আমন্ত্রিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
এছাড়া, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু অংশগ্রহণ করতে পারবে।
যেসব রাষ্ট্রনেতার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি তাদের মধ্যে রয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ইউরোপীয় ইউনিয়ন।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।