ভারতে জনসংখ্যার হারকে পিছনে ফেলে দিয়েছে আত্মহত্যার হার
, ২৪ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ রবি , ১৩৯২ শামসী সন , ৩০ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৫ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতে আত্মহত্যা এখন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যার হারকে পিছনে ফেলে আত্মহত্যার হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা। বিশেষ করে ভারতের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকে ছাড়িয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, এনসিআরবি বলছে শিক্ষার্থীদের আত্মহত্যা একটি গযব আকারে ছড়িয়ে পড়েছে। গত বুধবার এক সম্মেলনে এই তথ্য দিয়েছে সংস্থাটি। এনসিআরবি-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আত্মহত্যা সামগ্রিকভাবে আগের বছরগুলোর তুলনায় বেড়েছে ২ শতাংশ। অন্যদিকে শুধু শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা বেড়েছে আগের তুলনায় ৪ শতাংশ। গত দুই দশকে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনক হারে ৪ শতাংশ বেড়েছে যা সার্বিক আত্মহত্যার যে পরিসংখ্যান রয়েছে তার দ্বিগুণ।
২০২২ সালে মোট শিক্ষার্থীদের আত্মহত্যার ৫৩ শতাংশ ছিল পুরুষ।
২০২১ থেকে ২০২২ সালের মধ্যে পুরুষদের আত্মহত্যার হার ৬ শতাংশ কমলেও নারী শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা বেড়েছে প্রায় ৭ শতাংশ। শিক্ষার্থীদের এই আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার হারকেও ছাড়িয়ে গেছে। গত এক দশকে যেখানে শূন্য থেকে ২৪ বছর বয়সী জনসংখ্যা ৫৮২ মিলিয়ন থেকে ৫৮১ মিলিয়নে নেমেছে, সেখানে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ৬ হাজার ৬৫৪ থেকে ১৩ হাজার ৪৪ জনে পৌঁছেছে। পরিসংখ্যানের তথ্যমতে, ভারতের মহারাষ্ট্র, তামিল নাডু এবং মধ্য প্রদেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এই অঙ্গরাজ্যে যে পরিমাণ আত্মহনন বেড়েছে তা গোটা ভারতে আত্মহত্যার তিন ভাগের এক ভাগ। দক্ষিণ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আত্মহত্যার হার ২৯ শতাংশ। পুলিশের প্রাথমিক তদন্ত ডায়রির তথ্যের উপর ভিত্তি করে আত্মহত্যার এ প্রতিবেদন তৈরি করেছে এনসিআরবি। সুতরাং এটা বলাই বাহুল্য যে, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রকৃত সংখ্যা সম্ভবত কম রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যান আরও বেশি হতে পারে বলে মনে করে বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)