ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ, বুলডোজারে গুঁড়িয়ে দেয়া হল মাদ্রাসা
হিন্দুত্ববাদী ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজারে গুঁড়িয়ে দেয়া হলো একটি মাদ্রাসা। প্রশাসনের দাবি, অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল ওই মাদ্রাসা।
মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে। এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন। সেই নোটিশের ভিত্তিতে ওই মাদ্রাসা বুলডোজার নিয়ে ভেঙে ফেলা হয়।
এদিকে ওয়াকফ আইন পাস হওয়ার পর থেকে কয়েকদিন ধরেই অশান্ত পশ্চিমবঙ্গ। নতুন আইন বাতিলের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ এবং পরবর্তী সহিংসতায় ৪ মুসলমান শহীদ হওয়ার খবর পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে জেলাটিতে।
প্রতিবাদী মুসলমানগণ জানান, পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। দুজন গুলিবিদ্ধ হয়েছিল। অপরদিকে বাবা-ছেলেকে নিজ বাড়িতে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সরকারি তথ্য মতে, মৃত তিনজনই সামশেরগঞ্জের বাসিন্দা। এখন পর্যন্ত এই ঘটনায় ১৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে ওয়াকফ আইন নিয়ে ভারতের মধ্যে সবচেয়ে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।