ভারতে আতঙ্ক ছড়াচ্ছে বিরল স্নায়ুর রোগ: আক্রান্ত শতাধিক, মৃত ১
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভারতের মহারাষ্ট্রে হু হু করে ছড়াচ্ছে বিরল স্নায়বিক ব্যাধি। গুলেন বারি সিনড্রোম (জিবিএস)। ইতিমধ্যেই এই অসুখে আক্রান্তের সংখ্যা শতাধিক। তাদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাচ্ছে পুণে প্রশাসন। জানা গেছে, সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে গুলিয়ান বারিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ওই রোগীর ডায়রিয়া ছিল। পাশাপাশি সর্দি-কাশিও ছিল। গত ১৮ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে আইসিইউ-তে রাখা হয়েছিল। পরে তার অবস্থার উন্নতি হলে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয়। কিন্তু গতকাল হঠাৎ তার অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট হয়। এরপরই তার মৃত্যু হয়।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১০১ রোগীর মধ্যে ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। রোগীদের মধ্যে ৬৮ জন পুরুষ, ৩৩ জন নারী।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আক্রান্তদের স্বাস্থ্যও নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে, তা স্পষ্টভাবে জানা যায়নি।
...................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)