ভারতে অনৈতিক কাজে নারী পাচার হচ্ছে বাংলাদেশ থেকে
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ভারতের গোয়ায় জোরপূর্বক অনেতিক কাজে যত নারী পাচার করে নেয়া হয়, তার অন্যতম উৎস বাংলাদেশ। এ ছাড়া প্রতিবেশী দেশ নেপাল এবং আফ্রিকার উগান্ডা ও কেনিয়া থেকেও নারী পাচার করে আনা হয় ভারতের এই অঞ্চলে। এ ছাড়া ভারতের মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি ও উত্তর প্রদেশ থেকেও বিপুল পরিমাণ নারী পাচার করে গোয়ায় নিয়ে তাদের জোরপূর্বক অশালীন ব্যবসায় নামতে বাধ্য করা হয়।
গোয়ায় অনৈতিক কাজের জন্য নারী পাচারের বিষয়ে অন্যায় রহিত জিন্দেগি বা এআরজেড নামে একটি বেসরকারি সংস্থা গোয়া পুলিশের সঙ্গে মিলে এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণার শিরোনাম, ‘রিপোর্ট অন কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ইন গোয়া- সিচুয়েশন অ্যান্ড ইন্টারভেনশন (২০১৯-২০২৪)।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত গোয়ার মানব পাচার ও যৌন ব্যবসা চক্রের হাত থেকে ১৭২ জন নারী ও শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩৮ জন ভারতের বিভিন্ন রাজ্যের এবং ৩৪ জনকে বাংলাদেশ, ভুটান, কেনিয়া, কিরগিজস্তান, তুর্কমিনিস্তান, নেপাল, উগান্ডা ও উজবেকিস্তান থেকে আনা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, পাচারের পদ্ধতি ও নিদর্শনগুলো অনেক বেশি সংগঠিত। সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফরমগুলোর উন্নতি পাচারকারীদের গোপনীয়তা রক্ষার বিষয়টি সহজ করে দিয়েছে।
এতে আরও বলা হয়, উল্লেখযোগ্যসংখ্যক নারীকে গোয়ার বিভিন্ন ক্লাব, বার, হোটেল ও ক্যাসিনোতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ওয়েট্রেস, নৃত্যশিল্পী বা ক্লায়েন্টদের জন্য সঙ্গী হিসেবে ভূমিকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু একবার গোয়ায় আনার পর তাদের অনৈতিকা কাজে বাধ্য করা হয়।
নারী পাচারের উৎস হিসেবে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, নেপাল ও বাংলাদেশ প্রধান ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করা হয়। তবে নতুন অঞ্চলগুলো হলো- উত্তর প্রদেশ, কেনিয়া ও উগান্ডা। গোয়া যৌন পাচারের একটি গন্তব্য হয়ে উঠছে। কারণ সেখানে চাহিদা বেশি, টাকার লেনদেন বেশি এবং কাজের শর্ত তুলনামূলক সহজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)