ভারতের শীর্ষ ধনী আদানি হারালো ৭ হাজার ১০০ কোটি ডলার
, ০৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ তাসি, ১৩৯০ শামসী সন, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৭ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত ২৫ জানুয়ারি ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির সামাজ্য আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে ‘কারসাজি ও প্রতারণার’ অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এই প্রতিবেদন প্রকাশের পর ঝড়ের কবলে পড়ে আদানি গ্রুপ। কোম্পানিটির সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ারে ব্যাপক দরপতন হয়। এতে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পত্তি হারায় গৌতম আদানি। সাতদিনেরও কম সময়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী থেকে নবমস্থানে নেমে গেছে।
বর্তমানে চরম চাপ ও উৎকণ্ঠায় থাকা আদানি গ্রুপ মানুষের বিশ্বাস ফিরে পেতে রোববার (২৯ জানুয়ারি) ৪১৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। যেটিতে ‘জালিয়াতির’ অভিযোগ সম্পর্কে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা কছে কোম্পানিটি। তবে তা সত্ত্বেও বিনিয়োগকারীরা আস্থা ফিরে পায়নি। গতকাল সোমবারও (৩০ জানুয়ারি) আদানি গ্রুপের শেয়ারে দরপতন হয়েছে। ডলারের বন্ড আরও নিচে নেমেছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, শেয়ার বাজারে টানা তিন দিনের ধসে আদানি গ্রুপের মার্কেট ভেল্যু কমে গেছে ৭ হাজার ১০০ কোটি ডলার।
স্যাক্সো ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক চারু চানানা জানিয়েছে, আদানি গ্রুপ ক্যালেঙ্কারিতে ভারতের বাজারের রিক্স-রিওয়ার্ড আরও খারাপের দিকে গেছে।
সোমবার আদানি গ্রুপের ১০টি অঙ্গপ্রতিষ্ঠানের ছয়টির শেয়ার কমদামে বেঁচাকেনা হয়েছে। তবে আদানি এন্টারপ্রাইজ এবং আম্বুজা সিমেন্টের শেয়ারের দাম কিছুটা বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)