ভারতে ভাঙনের সুর!
ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়াল মণিপুরের শিক্ষার্থীরা
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ রবি , ১৩৯২ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ায় তারা।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের উত্তরপূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদমাধ্যম ইস্টমোজোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডে বলেছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে।
এর আগে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে।
ইস্টমোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা মণিপুরে ভারতের তেরঙা জাতীয় পতাকা নামিয়ে নতুন একটি সাতরঙা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে। ইস্টমোজো বলছে, রাজ্যের থাউবাল জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি সাত রঙের পতাকা উড়িয়েছে। এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












