ভারতের নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হুগলি নদীতে বাংলাদেশের একটি মালবাহী জাহাজের সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাই বহনকারী বাংলাদেশি জাহাজটির একাংশ নদীতে ডুবে গেছে। জাহাজটি ভারত থেকে বাংলাদেশে আসছিল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এই দুর্ঘটনা ঘটেছে বলে ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) এক কর্মকর্তা হুগলি নদীতে বাংলাদেশি মালবাহী জাহাজের ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার নিশ্চিন্তপুরে দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ৯ ক্রুকে উদ্ধার করেছেন।
হুগলি জেলা পুলিশ বলছে, উদ্ধারকৃত ক্রুদের পরবর্তীতে থানায় নেওয়া হয়। বাংলাদেশি ওই জাহাজের একজন প্রতিনিধি টেলিগ্রাফকে বলেছেন, জাহাজের একাংশ ডুবে গেছে। এর ফলে জাহাজের ইঞ্জিন রুমেও পানি ঢুকে পড়েছে। পুরোপুরি ডুবে না যাওয়ায় জাহাজটি এখনও উদ্ধার করা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) কর্মকর্তা বলেছে, মালবাহী জাহাজটি নেভিগেশনাল চ্যানেলে না থাকায় কলকাতা বন্দর থেকে জাহাজের প্রস্থান এবং আগমণে কোনো ধরনের প্রভাব পড়বে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)