ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ২৯১
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আযাব-গযব
সম্প্রতি ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠছে। সেই সাথে একে একে ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে লাশ। দীর্ঘ হচ্ছে নিহতের সংখ্যা। এরই মধ্যে চরম প্রতিকূলতার মধ্যেও উদ্ধার কাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনী, এনডিআরএফ, কেরালার বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাষ্ট্রীয় জরুরি সার্ভিসের কর্মী ও স্থানীয় জনগণ। উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই যেন স্পষ্ট হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। ধ্বংসস্তূপ সরালেই উদ্ধার হচ্ছে লাশ।
ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯১ জনের। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও প্রায় দুই শতাধিক মানুষ নিখোঁজ।
স্থানীয়দের মতে নিখোঁজদের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ। ওয়েনাডের জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর ও মাটির যে স্তূপ তৈরি হয়েছে, তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুব কঠিন। ওয়েনাডের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন। স্থানীয় চার্চ, স্কুল-কলেজের যা অবশিষ্ট আছে, সবকিছুকেই ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আশ্রয়স্থল ও চিকিৎসার জন্য।
কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছে, দু’দিনের অভিযানে দেড় হাজার জনের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। কঠিন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েও উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারীরা। মুখ্যমন্ত্রী বলেছে, আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনও দেখেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)