ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে তিনি এ মন্তব্য করেন।
ভারতের উদ্দেশে তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশ যে একটি বীরের জাতি-এটা ভারতের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে।
রিজভী বলেন, যারা নিজের দেশের জনগণের উপর অত্যাচার করে, হত্যা করে, আয়না ঘর বানিয়ে বছরের পর বছর মানুষদেরকে আটকে রাখে-তারা দেশ পরিচালনা করবে কীভাবে? কিছুদিন পুলিশ দিয়ে হত্যা, গুম করে দেশ পরিচালনা করেছে। কিন্তু মানুষ তার জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন করেছে। যেমনিভাবে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানিদের তাড়িয়েছে ঠিক, তেমনি ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।