ভারতীয় চিকিৎসকরা বিনা অনুমতিতেই বছরের পর বছর রোগী দেখছে বাংলাদেশে
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বছরের পর বছর ভারতীয় চিকিৎসকরা বিনা অনুমতিতে রোগী দেখছে বাংলাদেশে। কেউ আসছে টেকনোলজি ট্রান্সফারের (প্রযুক্তি হস্তান্তর) বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমতি নিয়ে, আবার কেউ আসছেন ভিজিট ভিসায়। তারা সবাই বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে ও চেম্বারে বছরের পর বছর রোগী দেখে এবং অস্ত্রোপচার করে এ দেশের কষ্টার্জিত ডলার ভারত নিয়ে যাচ্ছে।
এমন ঘটনাও আছে, কেউ কেউ টানা ১২ বছর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে ব্যবসা করে গেছে। চিকিৎসায় প্রযুক্তি হস্তান্তর আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও অভিযোগ রয়েছে, তাদের অনেকেই অস্ত্রোপচার করে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে ভারত নিয়ে যাচ্ছে বাংলাদেশের ডাক্তারদের প্রশিক্ষিত না করেই।
বিদেশী চিকিৎসকদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে ভারতের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সব ধরনের ভিসা স্থগিত রেখেছে। অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চিকিৎসা করে যাচ্ছেন। জনগণের আন্দোলনের ফসল যে সরকার, সেই অন্তর্র্বতীকালীন সরকার কোনো নজরই দিচ্ছে না বিষয়টি নিয়ে।
ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে কীভাবে চিকিৎসায় নিয়োজিত আছে এ প্রশ্নের জবাবে বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, কয়েকজন ভারতীয় চিকিৎসক বাংলাদেশের কয়েকটি হাসপাতালে আছে টেকনোলজি ট্রান্সফারের উদ্দেশ্যে। টেকনোলজি ট্রান্সফারের উদ্দেশ্যে বাংলাদেশের হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্ট চিকিৎসককে তাদের হাসপাতালে কাজ করার জন্য অনুমতি নিয়ে থাকে। সাধারণত তিন বছরের জন্য বিদেশী চিকিৎসকদের অনুমতি দেয়া হয়। তবে এক বছর পরপর হাসপাতাল কর্তৃপক্ষকে বিএমডিসিতে বিদেশী চিকিৎসকদের টেকনোলজি ট্রান্সফারের অগ্রগতিবিষয়ক রিপোর্ট করতে হয়। এর বাইরে অন্য কেউ বাংলাদেশে চিকিৎসায় নিয়োজিত আছেন কি না- তা বিএমডিসির জানা নেই।
উল্লেখ্য, প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে বাংলাদেশ থেকে ৫০০ কোটি ডলার চলে যাচ্ছে। এর বেশিরভাগই যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের চিকিৎসকরা বলছে, এ দেশেই সব ধরনের চিকিৎসা আছে। কাউকে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই চিকিৎসা খাতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












