ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না -সাইয়্যেদ আরশাদ মাদানি
, ২৬শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ২৫ এবং ২৬ সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়, ওয়াকফ সম্পত্তি এই সুরক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। ওয়াকফ রক্ষা করা শুধু আইনগত অধিকার নয় বরং একটি ধর্মীয় কর্তব্য।
সম্প্রতি বিহারের রাজধানী পাটনায় ‘সংবিধান রক্ষা এবং জাতীয় সংহতি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যেদ আরশাদ মাদানি এসব কথা বলেন।
প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বিহার এবং অন্ধ্রপ্রদেশের সরকারকে এই বিলে সমর্থনের কথা বিবেচনার জন্য সমালোচনা করে বলেছেন, এ ধরনের কাজ হবে ‘মুসলিমদের পিঠে ছুরি মারার’ সাদৃশ্য।
বক্তৃতায় সাইয়্যেদ আরশাদ মাদানি এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাদের অবস্থান পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন এবং জোর দিয়ে বলেছেন, ‘রাজনৈতিক সুবিধার জন্য বিলটিকে সমর্থন করা মুসলিম ভোটারদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এমন দ্বৈত রাজনীতি আমাদের কাছে ভোট চাওয়া এবং তারপর আমাদের বিরুদ্ধে সেই ক্ষমতা ব্যবহার- চলতে পারে না।’
প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক বিবৃতিতে হতাশা প্রকাশ করে মাদানি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি দাবি করে- সংবিধানে ওয়াকফের কোনো উল্লেখ নেই, তাহলে আগামীকাল সে নামায, রোযা, হজ্জ ও যাকাতকে অসাংবিধানিক বলবে এবং এগুলো নিষিদ্ধ করার আহবান জানাবে’
মাদানি বলেছে, ওয়াকফ সংশোধনী বিল- ২০২৪ ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং বরাদ্দের পথ প্রশস্ত করতে পারে। তিনি ঘোষণা করেন, জমিয়ত অন্যান্য সংখ্যালঘু এবং ন্যায়প্রিয় নাগরিকদের সহযোগিতায় আইনের কাঠামোর মধ্যে বিলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করবে।
দেশে বিভেদমূলক বক্তব্যের উত্থানের নিন্দা করে মাদানি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাসহ রাজনৈতিক নেতাদের বিদ্বেষ ছড়ানোর জন্য সমালোচনা করেন। মুসলমানদের বারবার ‘অনুপ্রবেশকারী’ বলে হিমন্ত শর্মা নিরলসভাবে বিষ ছড়াচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)