ভারত: সারাদিন ভারী বর্ষণের পর মধ্যরাতে ভূমিধস
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ছানী, ১৩৯১ শামসী সন , ২১ জুলাই, ২০২৩ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারতে বন্যা পরিস্থিতির কোন উন্নতি নেই। অপরদিকে নতুন নতুন এলাকায় ভারী বর্ষণের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে। নতুন করে এক ভূমিধসের ঘটনায় কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছে। আরও অনেকে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) মধ্যরাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি পাহাড়ি গ্রামে ভূমিধস ও প্রাণহানির ওই ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অবিরাম বৃষ্টির পর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি পাহাড়ি গ্রামে ভূমিধসের এঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে মিডিয়া জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ইরশালওয়াদির পাহাড়ি গ্রামে মাঝরাতে ভূমিধসের এই ঘটনা ঘটে।
রয়টার্স বলছে, প্রাথমিকভাবে বলা হয়েছিল- প্রায় ১০০ জনের মতো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং উদ্ধারকর্মীরা ভারী বৃষ্টির মধ্যে জীবিতদের খুঁজে বের করার জন্য কার্যত সংগ্রাম করছে।
ঘটনাস্থলে থাকা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সাংবাদিকদের বলেন, আটকে পড়া মানুষের সংখ্যার সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন।
পৃথক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলায় গভীর রাতে ভূমিধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে ৩০ জনেরও বেশি। ঘটনাটি খালাপুরের কাছে ঘটেছে এবং সেখানে একটি আদিবাসী গ্রামের বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৭৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
মূলত ভূমিধসের কারণে একটি পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি এবং পাথর পড়ে প্রায় ৩০টি বাড়ি চাপা পড়ে।
রয়টার্স বলছে, অবিরাম বর্ষণে ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রজুড়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্যায় রাস্তা এবং ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। বৃহস্পতিবারও অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে বুধবার এই শহরে কিছু ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)