ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন:
ভাঙ্গন আতঙ্কে আধাপাকা ধান কাটছেন কৃষক
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আবারও ভাঙন আতঙ্কে দিন পার করছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ে বাসিন্দারা। তীব্র ভাঙনের কবলে পড়েছে কৃষকদের আধাপাকা ধানের শত শত বিঘা ফসলি জমি। কোনো উপায় না পেয়ে কৃষকরা দিনে রাতে জমির আধাপাকা ধান কাটছেন।
গত বৃহস্পতিবার খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দিয়েছে। এতে করে বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকায় কয়েক একর জমির আধাপাকা ধানের খেত নদীতে বিলিন হয়ে গেছে। অনেকে দিন ও রাতে ধান কেটে বাড়িতে নিচ্ছেন। গত এক সপ্তাহে এখানকার প্রায় ৫০ বিঘার মতো ফসলি জমি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকার কৃষক ইয়াকুব আলী বলেন, কয়েকদিন থেকে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। পানি বাড়ার কারণে নদী ভাঙছে। গত রাতে আমার ২০ শতক জমির রোপণ করা আধাপাকা ধানসহ জমিটা নদীতে বিলীন হয়েছে। তারপরেও রাতে কিছু ধান কেটে বাড়িতে নিছি। আরও অনেক ফসলি জমি হুমকির মুখে রয়েছে। যেকোনো সময় ওই জমিগুলো নদীতে বিলীন হতে পারে।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মুহম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় আমাদের কাজ চলমান। একদিকে কাজ করছি, অন্যদিকে ভাঙছে। ভাঙন অনেক বেশি অংশে থাকার কারণে সব অংশে কাজ করা সম্ভব হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)