ভর্তুকির বন্ডে সুদ ব্যয় সমন্বয় হবে বিদ্যুতের দাম বাড়িয়ে
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সামিন, ১৩৯১ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নগদ অর্থের সংকটে ভর্তুকির অর্থ পরিশোধ করতে পারছে না সরকার। বকেয়া হয়ে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিপুল অংকের বিল। সম্প্রতি ভর্তুকির অর্থের বিপরীতে বিশেষ ট্রেজারি বন্ড ইস্যুর মাধ্যমে দায় পরিশোধ কিছু সময়ের জন্য বিলম্বিত করা হয়েছে। এ বন্ডের সুদ ও পুঞ্জীভূত ভর্তুকির অর্থ পরিশোধে আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর কথা ভাবছে সরকার। চলতি শীত মৌসুমেই আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে এর প্রভাব পড়বে সব খাতেই। বিশেষ করে দ্রব্যমূল্যের ওপর এর প্রভাব হবে সুদূরপ্রসারী। এরই মধ্যে মূল্যস্ফীতির চাপে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এ অবস্থায় নতুন করে বিদ্যুতের দাম বাড়লে সেটি মূল্যস্ফীতিকে আরো উসকে দেবে। বিষয়টি নিয়েও চিন্তায় আছে সরকার। এক্ষেত্রে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তখন বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা আছে। সুবিধাজনক সময়ে যখন মূল্যস্ফীতির চাপ কম থাকবে তখন দাম বাড়ানো হবে। হয়তো এ শীতকালের মধ্যেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে এক্ষেত্রে একবারে দাম না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা আছে।’
গত ১৪ বছরে দেশে বিদ্যুতের দাম বেড়েছে নয়বার। এ সময় বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বেড়েছে ১১৮ শতাংশ। আর গ্রাহক পর্যায়ে বেড়েছে ৯০ শতাংশ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৮.৩৯ শতাংশ বাড়ানো হয়। একই সময় খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয় ৫.৩ শতাংশ, যা ওই বছরের মার্চে কার্যকর হয়। এরপর ২০২২ সালের ডিসে ম্বরে আরেক দফা বাড়ানো হয় পাইকারিতে বিদ্যুতের দাম। সর্বশেষ গত বছরের ১২ জানুয়ারি সরকারের এক নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












