ভরা শীতেও কাশ্মীরে কেন দেখা নেই তুষারের?
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ভারত দখলকৃত কাশ্মীরের মনোরম শহর গুলমার্গে ১৭ বছর ধরে হোটেল চালিয়ে আসছেন মঞ্জুর আহমেদ; দীর্ঘ এই সময়ে তিনি সেখানে তুষারহীন কোনো মৌসুম দেখেননি। কিন্তু এবারের চিত্র বেশ ভিন্ন। সেখানকার তুষার ঢাকা পর্বতগুলো এখন অদ্ভুত রকমের বাদামি আর শুষ্ক। এমন দৃশ্যকে ‘নজিরবিহীন’ বলছেন ৫০ বছর বয়সি মঞ্জুর। জানাচ্ছেন, এই অবস্থায় পর্যটকরা হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে।
পৃথিবীর বেহেশত খ্যাত কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটকের সমাগম হয়। কিন্তু এবারের ভরা শীতের সময়ে গুলমার্গে তুষারহীন এমন মরুময় চিত্রের কারণে ঐ এলাকার পর্যটন নতজানু হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের জানুয়ারিতে কাশ্মীরে ১ লাখ পর্যটকের সমাগম হয়েছে। কিন্তু এবার সেই সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। বিশেষজ্ঞরা বলছে, জম্মু ও কাশ্মীরের জিডিপিতে সাত শতাংশ অবদান পর্যটন শিল্পের। ফলে তুষারহীন শীত মৌসুম এ অঞ্চলের অর্থনীতিতে ভয়ানক প্রভাব ফেলবে। সেইসঙ্গে কৃষি ও পানির সরবরাহেও ব্যাঘাত ঘটাবে।
গত ডিসেম্বর ৭৯ শতাংশ বৃষ্টিপাত ঘাটতি রেকর্ড করেছে জম্মু-কাশ্মীরের আবহাওয়া বিভাগ। জানুয়ারিতে এই ঘাটতি শতভাগ। পানিবায়ু পরিবর্তনে উষ্ণ আবহাওয়ার সম্মুখীন হচ্ছে এ উপত্যকা। সেখানকার বেশির ভাগ আবহাওয়া স্টেশনই এই শীতে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করছে।
বিশেষজ্ঞরা বলছে, পর্যটন ছাড়াও তুষারপাতের অনুপস্থিতি পানিবিদ্যুৎ, মৎস্য চাষ এবং কৃষি উৎপাদনকেও প্রভাবিত করবে। গুলমার্গের পাশেই আরেকটি পর্যটন গন্তব্য লাদাখ, সেখানেও এখন একই চিত্র। এখানকার চাষাবাদ নির্ভর করে হিমবাহ বা তুষারের ওপর। দ্রুত হিমবাহ গলছে। শীতের ভরা মৌসুমে তুষারপাত না হওয়া মানে বসন্তে গিয়ে পানির বড় সংকট তৈরি হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












