বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে দেশের অন্যতম কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চারদিনের ব্যবধানে চালু থাকা দুটি ইউনিটের বয়লারের পাইপে ছিদ্র (লিকেজ), বেয়ারিং ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায়। এতে ৩ নম্বর ইউনিট গত শনিবার এবং অপর ১ নম্বর ইউনিট গত মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়।
তবে আগামী এক সপ্তাহের মধ্যে একটি এবং দুই সপ্তাহের মধ্যে অপর ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে জানান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, মঙ্গলবার বিকেলে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারের পাইপে লিকেজ হয়। পরে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে শনিবার ৩ নম্বর ইউনিটিও একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।