ব্ল্যাকলিস্টে ৪৭৯ বিদেশি
, ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫টি দেশের নাগরিকদের মধ্যে ৪৭৯ জন বিদেশিকে ব্ল্যাকলিস্ট করেছে বাংলাদেশ সরকার। তালিকায় সবার আগে রয়েছে চীন ও ভারতীয় নাগরিক।
সূত্র জানায়, বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি কর্মী কাজ করছে তৈরি পোশাক ও টেক্সটাইল সংশ্লিষ্ট খাতে। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসা সেবা এবং হোটেল ও রেস্তোরাঁয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কাজ করছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছে ভারতীয় নাগরিকরা। ভিসা ও পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়া এ ভারতীয়রা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। বাংলাদেশে অবস্থান করা এসব বিদেশি নাগরিকের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করছে এসবি।
চলতি বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ ৯৭টি দেশের ১৩ হাজার ৫৭১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন বলে জানা গেছে। তাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ অনেক আগে ফুরিয়ে গেছে। আত্মগোপনে থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করে। কাগজে-কলমে তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৭ হাজার ৪৭২ জন। তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছে বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। যাদের বেশিরভাগই চীন এবং ভারতীয়।
ব্ল্যাকলিস্টে থাকা বিদেশিদের সম্পর্কে স্বরাষ্ট্র ও এসবি সূত্র জানায়, ভিসা নীতিমালা ভঙ্গ, ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে অবৈধভাবে চাকরি করা, ট্যাক্স না দেয়া, দেশের প্রচলিত আইন ভঙ্গ করে মাদক ব্যবসা, বিদেশে মানব পাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকায় গত সাত বছরে ৪৭৯ জন বিদেশিকে ব্ল্যাকলিস্ট করেছে সরকার। এ সব নাগরিকদের মধ্যে ২৫০ জনের বেশি চীনা ও ভারতীয় নাগরিক। বাকি ১৭৯ জন নাইজেরিয়ান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তাইওয়ান নাগরিক। আফ্রিকার কিছু দেশের নাগরিক আছেন যারা এখানে অবস্থান করে প্রতারক চক্র গড়ে তুলেছে। তারা বার বার পুলিশের হাতে ধরাও পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)